
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসএসসি ও অষ্টম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ইউনিয়নের বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার দিকনির্দেশনায় এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান রানার সৌজন্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং জগন্নাথদিঘী ইউনিয়ন ছাত্রদল নেতা কাজী নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।
বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিঞা মো. জোবায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক আগা রাসেল চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লতিফুল আলম মজুমদার ও উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিজয়করা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আশরাফুল্লাহ খালেদ ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা পাভেল হাসান ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদের সৎ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
তিনি আরও বলেন, শিক্ষার মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে।
সৌজন্যে মোখলেছুর রহমান রানা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধার বিকাশে সহযোগিতা করা সামাজিক দায়িত্ব। যারা আজ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তারা ভবিষ্যতে দেশ ও জাতির সম্পদে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করে আগামী দিনেও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থী যেন স্বপ্ন দেখার সুযোগ পায় এবং সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা পায়, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এসময় জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাফর ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আইয়ুবুর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিন চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুন্নবী মানিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ বেলাল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।
চৌদ্দগ্রাম, জগন্নাথদিঘী ইউনিয়ন, কৃতি শিক্ষার্থী, সংবর্ধনা, বিএনপি, ছাত্রদল, কুমিল্লা।














