
দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারজানা আক্তার।
রোববার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
দায়িত্ব গ্রহণকালে ফারজানা আক্তার উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিসিএস ৩৬তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে শরীয়তপুরে পদায়ন করা হয়। এরপর ইউএনও হিসেবে সাথী দাস নামের এক কর্মকর্তার হরিরামপুরে বদলির আদেশ হলেও পরবর্তীতে ১৮ আগস্ট ফারজানা আক্তারকে হরিরামপুরে বদলি করা হয়।

















