• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 14, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Wednesday, October 14, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home জাতীয় অপরাধ ও আদালত

ডাকাতি মামলায় এমপির পিএসের ভাইকে আটক, ছেড়ে দেওয়ার অভিযোগ

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
2 months আগে
in অপরাধ ও আদালত
Reading Time: 1 min read
0 0
A A
0
ডাকাতি মামলায় এমপির পিএসের ভাইকে আটক, ছেড়ে দেওয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter

আকিকুর রহমান রুমন হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ও একটি ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেল ও রাতে এসব অভিযান পরিচালনা করা হয়। পরে বৃহস্পতিবার তাদের পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আবু হাসনাত শাখাওয়াত হাসান ডাঃ জীবনের ব্যক্তিগত সহকারী (পিএস) সাদিক মিয়ার আপন বড় ভাই শাহিনুর (শানুর) মিয়াকে আটক করে থানায় নেওয়ার পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে কী কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে গ্যানিংগঞ্জ বাজার (নতুন বাজার) এলাকায় অভিযান চালিয়ে এএসআই মোস্তাক ফকিরের নেতৃত্বে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও কথিত মাদক ব্যবসায়ী ছালেক মিয়াকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জিআর মামলা নং-১৪০/২৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার করা হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, ছালেক মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছিল বলেও স্থানীয়রা দাবি করেন। এছাড়া হবিগঞ্জ ডিবি পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ কয়েকবার গ্রেপ্তার হওয়ার কথাও জানিয়েছেন তারা।

স্থানীয়দের দাবি, বিভিন্ন মামলায় কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে ছালেক মিয়া পুনরায় ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। তার মাধ্যমে এলাকায় আরও কয়েকজন খুচরা মাদক ব্যবসায়ী ইয়াবা সংগ্রহ করতেন বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে ছালেক মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে বুধবার রাত আনুমানিক ৯টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দেওয়ান বাড়ির আছকির মিয়ার ঘরে অভিযান চালায় পুলিশ। ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই মহসিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মনু মিয়ার ছেলে একাধিক মামলার পলাতক আসামি হিসেবে পরিচিত জুয়েল মিয়াকে (২৫) গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তাকে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এরপর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আজমল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার কাজল মিয়ার ছেলে।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

হবিগঞ্জে মুক্তিযোদ্ধা সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

হবিগঞ্জে মুক্তিযোদ্ধা সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

October 11, 2026
বাহুবলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ!

বাহুবলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ!

October 10, 2026
নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই নাটক, ৬ জন আটক

নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই নাটক, ৬ জন আটক

October 9, 2026
কুমিল্লার দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, পিস্তল-গুলিসহ আটক-১

কুমিল্লার দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, পিস্তল-গুলিসহ আটক-১

October 9, 2026

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আজমল মিয়াকে এর আগেও ইয়াবাসহ একাধিকবার গ্রেপ্তার করে মাদক আইনে মামলা দেওয়া হয়েছিল। জামিনে বেরিয়ে এসে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, এলাকায় মাদক ব্যবসার কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বাড়ছে।

এদিকে স্থানীয়দের ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গত ১৭ আগস্ট ভোররাতে পাড়াগাঁও মহল্লার এক ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে পাড়াগাঁও মহল্লার নোয়াহাটি মসজিদের সামনে থেকে এসআই মহসিনের নেতৃত্বে পুলিশ শাহিনুর (শানুর) মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

শানুর মিয়া বানিয়াচং উপজেলা সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজী মহল্লার বাসিন্দা মৃত আবুল মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ডাকাতির শিকার ইতালি প্রবাসীর বাড়ির পাশে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয়দের আরও দাবি, শানুর মিয়া এর আগে শায়েস্তাগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় চুরি ও ডাকাতির সময় জনতার হাতে আটক হয়ে এসব মামলায় কারাভোগ করেছেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, শানুর মিয়াকে থানায় নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। তাকে কেন ছেড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে শানুর মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, বুধবার দিন-রাতের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আজমল মিয়া, ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতির মামলায় জুয়েল মিয়া এবং পূর্বের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছালেক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দেশমূখ্যপাড়া মহল্লার লুকু মিয়া (৩৫) নামে এক হত্যা মামলার আসামিকেও আটক করা হয়েছে।

শানুর মিয়াকে আটক ও ছেড়ে দেওয়ার বিষয়ে মুঠোফোন ও সরকারি মুঠোফোন নম্বরের হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ওসি শেখ নাজমুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওসি বলেন, মাদক ব্যবসায়ী, ডাকাতিসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি: হবিগঞ্জ | আইন ও অপরাধ

ট্যাগ: বানিয়াচং, হবিগঞ্জ, বানিয়াচং থানা, ইয়াবা, মাদক ব্যবসায়ী, ডাকাতি, গ্রেপ্তার, শানুর মিয়া, জুয়েল মিয়া, ছালেক মিয়া, আজমল মিয়া, পুলিশ অভিযান

Tags: আজমল মিয়াইয়াবাগ্রেপ্তারছালেক মিয়াজুয়েল মিয়াডাকাতিপুলিশ অভিযানবানিয়াচংবানিয়াচং থানামাদক ব্যবসায়ীশানুর মিয়াহবিগঞ্জ
আগের খবর

চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পরবর্তী খবর

পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৬ বাংলাদেশিকে ভারতে ফিরিয়ে নিল বিএসএফ

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

হবিগঞ্জে মুক্তিযোদ্ধা সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন
সারাদেশ

হবিগঞ্জে মুক্তিযোদ্ধা সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

by দেশবাংলা প্রতিদিন
3 days আগে
0

  সাজিদুর রহমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক এবং জেলা...

আরও পড়ুন
বাহুবলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ!

বাহুবলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ!

4 days আগে
নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই নাটক, ৬ জন আটক

নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই নাটক, ৬ জন আটক

5 days আগে
কুমিল্লার দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, পিস্তল-গুলিসহ আটক-১

কুমিল্লার দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, পিস্তল-গুলিসহ আটক-১

5 days আগে
মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্য মন্ত্রীর মামাতো ভাই আটক

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্য মন্ত্রীর মামাতো ভাই আটক

7 days আগে
পরবর্তী খবর
পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৬ বাংলাদেশিকে ভারতে ফিরিয়ে নিল বিএসএফ

পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৬ বাংলাদেশিকে ভারতে ফিরিয়ে নিল বিএসএফ

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

September 24, 2026
হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

October 3, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

1
এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ  -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

1
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0
কেন্দুয়ায় সীমানা বিরোধে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী যুবক নিহত

কেন্দুয়ায় সীমানা বিরোধে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী যুবক নিহত

October 14, 2026
রাণীনগরে ৫০ পূজা মন্ডপে সরকারি অনুদান প্রদান

রাণীনগরে ৫০ পূজা মন্ডপে সরকারি অনুদান প্রদান

October 13, 2026
চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

October 13, 2026

গ্রেফতারের আগেই পালিয়ে যায়-ওসি!

October 13, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • ক্রাইম নিউজ
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • চাঁপাইনবাবগঞ্জের খবর
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনধারা
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • ধর্মীয় উৎসব
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • নওগাঁর সংবাদ
  • পরিবেশ
  • পুলিশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বন্যা প্লাবিত
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মতামত
  • মধ্যনগর
  • মানববন্ধন
  • যোগাযোগ
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • শ্রমিক আন্দোলন
  • সাফল্যের গল্প
  • সাংস্কৃতিক
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

কেন্দুয়ায় সীমানা বিরোধে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী যুবক নিহত

কেন্দুয়ায় সীমানা বিরোধে প্রতিপক্ষের হামলায় সৌদি প্রবাসী যুবক নিহত

October 14, 2026
রাণীনগরে ৫০ পূজা মন্ডপে সরকারি অনুদান প্রদান

রাণীনগরে ৫০ পূজা মন্ডপে সরকারি অনুদান প্রদান

October 13, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.