
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২ অক্টোবর ২০২৬ইং
নওগাঁর মান্দায় চায়ের দোকানে অভিযান চালিয়ে ৫৭৫ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ ইনতাজ (৫৫) নামে এক চা বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার পুলিশ ফতেপুর তিন রাস্তার মোড় এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় দোকানের ভেতরে রাখা ৫৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে চা বিক্রেতা মোহাম্মদ ইনতাজকে আটক করা হয়।
আটক মোহাম্মদ ইনতাজ মান্দা থানাধীন যশোপাড়া গ্রামের মৃত হাজিবুল্লাহর ছেলে।
এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।




















