
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার নওগাঁ:
নওগাঁর পত্নীতলায় ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাবনুর আক্তার (২৯) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ অক্টোবর) বিকেলে পত্নীতলা থানা পুলিশ নজিপুর পৌর এলাকার বাদপুইয়া কর্মকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিচালিত ওই অভিযানে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাবনুর আক্তারকে আটক করা হয়। তিনি বাদপুইয়া গ্রামের গাজিউল আলমের স্ত্রী।
এ ঘটনায় পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বিষয়টি পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক প্রতিবেদককে নিশ্চিত করেছেন।




















