• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, October 6, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Tuesday, October 6, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home জাতীয় অপরাধ ও আদালত

পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৯০ বছরের কেপি পাহাড়ি

জমি দখলের চেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ, দাবি অস্বীকার বাবু মিয়ার

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
2 days আগে
in অপরাধ ও আদালত, স্থানীয় সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৯০ বছরের কেপি পাহাড়ি
Share on FacebookShare on Twitter

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বাবু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রায় ৯০ বছর বয়সী কেপি পাহাড়ি ও তাঁর ছেলে শ্যামল পাহাড়ির দাবি, তাঁদের পৈতৃক সম্পত্তির ৫ শতক জমি নিজেদের বলে দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বাবু মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিরোধপূর্ণ ওই জমিতে জোর করে বাঁশ কাটা, বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলা, নতুন করে গাছ লাগানো এবং টিনের ঘর নির্মাণের চেষ্টা করা হয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। পরে পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে ঘোড়াঘাট থানায় লিখিত অভিযোগ করেন শ্যামল পাহাড়ি।

কেপি পাহাড়ি ও তাঁর ছেলে শ্যামল পাহাড়ি ঘোড়াঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ৮৫ শতক জমি দীর্ঘদিন ধরে তাঁরা ভোগদখল করে আসছেন। ওই জমির মধ্যে ধানের জমির পাশাপাশি তাঁদের বসতবাড়িও রয়েছে। কেপি পাহাড়ির অন্য দুই শরিক তাঁদের অংশ বিক্রি করলেও তিনি ও তাঁর ছেলে তাঁদের অংশ বিক্রি করেননি।

পরিবারটির অভিযোগ, বাবু মিয়া কেপি পাহাড়ির এক ওয়ারিশের কাছ থেকে জমি কেনার পর এখন তাঁদের দখলে থাকা ৫ শতক জমিও নিজের বলে দাবি করছেন। এ নিয়ে বিরোধের জেরে জমিতে প্রবেশ করে গাছপালা কাটা ও ঘর নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের।

শ্যামল পাহাড়ি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পৈতৃক জায়গা ভোগদখল করে আসছি। এখন বাবু মিয়া আমাদের ৫ শতক জায়গা নিজের দাবি করে দখলের চেষ্টা করছেন। স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। আমরা এখন নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও শঙ্কায় আছি।’

স্থানীয় সাবেক কাউন্সিলর মেহেদুল ইসলাম বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই পরিবারটি অত্যন্ত অসহায়। তাদের ন্যায্য জায়গা দখলের চেষ্টা করা হচ্ছে বলে তারা অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে আমি কয়েকবার মীমাংসার চেষ্টা করেছি। পরিবারটির সঙ্গে মারধরের ঘটনাও ঘটেছে বলে তারা জানিয়েছে।’

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

ঘোড়াঘাটে শাশুড়ি মুঠোফোন নিয়ে নেওয়ার পর বাড়ি ফিরে যুবকের মৃত্যু

ঘোড়াঘাটে শাশুড়ি মুঠোফোন নিয়ে নেওয়ার পর বাড়ি ফিরে যুবকের মৃত্যু

October 5, 2026
কাঁচা রাস্তা পাকা হবে, উন্নয়নে বদলাবে দিনাজপুর-৬: সমাজকল্যাণমন্ত্রী

কাঁচা রাস্তা পাকা হবে, উন্নয়নে বদলাবে দিনাজপুর-৬: সমাজকল্যাণমন্ত্রী

September 20, 2026
ঘোড়াঘাট হাসপাতালে বুকের এক্সরে নিয়ে কর্মকর্তা-কর্মচারীর পরস্পরবিরোধী বক্তব্য

ঘোড়াঘাট হাসপাতালে বুকের এক্সরে নিয়ে কর্মকর্তা-কর্মচারীর পরস্পরবিরোধী বক্তব্য

September 20, 2026
মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

September 19, 2026

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বাবু মিয়া। মুঠোফোনে তিনি বলেন, ‘আমি ১০০ শতক জায়গা তাঁর ওয়ারিশের কাছ থেকে কিনেছি। আমার জায়গা আমি নিচ্ছি। কাগজপত্র না দেখলে তো বিষয়টি বুঝবেন না।’

কেপি পাহাড়ির স্বজনরা জানান, জমি নিয়ে বিরোধের বিষয়টি তাঁরা সমাজকল্যাণমন্ত্রীর কাছে জানিয়েছেন। তাঁদের দাবি, বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য মন্ত্রী ঘোড়াঘাট থানার ওসিকে ব্যবস্থা নিতে বলেছেন।

ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, ‘আমরা এই অসহায় পরিবারের পাশে আছি। তাঁরা যাতে ন্যায্য সমাধান পান, সে জন্য সার্বিক সহযোগিতা করব।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘আমরা দুই পক্ষকে ডাকব। তাঁদের কাগজপত্র দেখলে বিষয়টি পরিষ্কার হবে। যাতে একটি সুষ্ঠু সমাধান হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

স্থানীয়দের দাবি, উভয় পক্ষের জমির কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণের পাশাপাশি বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা হোক। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

Tags: কেপি পাহাড়িঘোড়াঘাটজমি দখলদিনাজপুরপৈতৃক জমিশ্যামপুরশ্যামল পাহাড়ি
আগের খবর

নওগাঁয় ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ শাবনুর আটক

পরবর্তী খবর

সোর্সের ষড়যন্ত্রে এসআরবি দিয়ে দুই ছেলেকে ফাঁসানোর অভিযোগ বীর মুক্তিযোদ্ধার

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

ঘোড়াঘাটে শাশুড়ি মুঠোফোন নিয়ে নেওয়ার পর বাড়ি ফিরে যুবকের মৃত্যু
ক্রাইম নিউজ

ঘোড়াঘাটে শাশুড়ি মুঠোফোন নিয়ে নেওয়ার পর বাড়ি ফিরে যুবকের মৃত্যু

by দেশবাংলা প্রতিদিন
15 hours আগে
0

  মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পর ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে...

আরও পড়ুন
কাঁচা রাস্তা পাকা হবে, উন্নয়নে বদলাবে দিনাজপুর-৬: সমাজকল্যাণমন্ত্রী

কাঁচা রাস্তা পাকা হবে, উন্নয়নে বদলাবে দিনাজপুর-৬: সমাজকল্যাণমন্ত্রী

2 weeks আগে
ঘোড়াঘাট হাসপাতালে বুকের এক্সরে নিয়ে কর্মকর্তা-কর্মচারীর পরস্পরবিরোধী বক্তব্য

ঘোড়াঘাট হাসপাতালে বুকের এক্সরে নিয়ে কর্মকর্তা-কর্মচারীর পরস্পরবিরোধী বক্তব্য

2 weeks আগে
মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

2 weeks আগে
চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

4 weeks আগে
পরবর্তী খবর
সোর্সের ষড়যন্ত্রে এসআরবি দিয়ে দুই ছেলেকে ফাঁসানোর অভিযোগ বীর মুক্তিযোদ্ধার

সোর্সের ষড়যন্ত্রে এসআরবি দিয়ে দুই ছেলেকে ফাঁসানোর অভিযোগ বীর মুক্তিযোদ্ধার

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

September 24, 2026
হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

October 3, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

1
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ১

মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ১

October 6, 2026
ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত

ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত

October 5, 2026
মধ্যনগরে ফুটবল উৎসব, উদ্বোধনী ম্যাচে রৌহা ইয়ং ক্লাবের জয়

মধ্যনগরে ফুটবল উৎসব, উদ্বোধনী ম্যাচে রৌহা ইয়ং ক্লাবের জয়

October 5, 2026
বদলগাছীতে র‍্যালি-আলোচনায় পালিত বিশ্ব শিক্ষক দিবস

বদলগাছীতে র‍্যালি-আলোচনায় পালিত বিশ্ব শিক্ষক দিবস

October 5, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • ক্রাইম নিউজ
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • চাঁপাইনবাবগঞ্জের খবর
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনধারা
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • নওগাঁর সংবাদ
  • পরিবেশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বন্যা প্লাবিত
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মতামত
  • মধ্যনগর
  • যোগাযোগ
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • শ্রমিক আন্দোলন
  • সাফল্যের গল্প
  • সাংস্কৃতিক
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ১

মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ১

October 6, 2026
ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত

ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত

October 5, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.