
সাজিদুর রহমান -বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাহুবল উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব সরকারি সহায়তা বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় বাহুবল উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে এসব উপকরণ ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন তালুকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক হাজী শামসুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।

















