• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, October 11, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Sunday, October 11, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home জাতীয় সারাদেশ

বাহুবলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ!

পুটিজুরীতে ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার করে ইউএনওর দাবি—তদন্ত কমিটির সুপারিশে বৈধ প্রতিষ্ঠানকে নিয়োগ

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
7 hours আগে
in সারাদেশ, হবিগঞ্জ
Reading Time: 1 min read
0 0
A A
0
বাহুবলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ!
Share on FacebookShare on Twitter

সাজিদুর রহমান, বাহুবল (হবিগঞ্জ):

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ডুবাঐ বাজারে ‘আলম ট্রেডিং সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্ব ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও ডিলারশিপের আবেদনকারীরা। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটির অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও সেটিকে সার ডিলার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, খন্দকার খুর্শেদ আলম সুজনের আপন ভাই খন্দকার নুর আলমের মালিকানাধীন ‘আলম ট্রেডিং সেন্টার’ জেলা সার, বীজ ও কীটনাশক খুচরা বিক্রেতার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে প্রতিষ্ঠানটির বাস্তব অস্তিত্ব ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়েছেন একই বাজারের ‘সিয়াম ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. সাজাদ মিয়াসহ ডিলারশিপের জন্য আবেদনকারীরা।

সাজাদ মিয়া বলেন, ডিলারশিপের জন্য নির্ধারিত শর্ত পূরণ করে ব্যাংক চালানসহ যথাযথ নিয়মে কমিটির কাছে আবেদন করেছিলেন তিনি। তাঁদের জানানো হয়েছিল, লটারির মাধ্যমে সার ডিলার নিয়োগ দেওয়া হবে। কিন্তু তাঁদের না জানিয়ে খন্দকার নুর আলম নামে একজনকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সাজাদ মিয়ার দাবি, ডুবাঐ বাজারে ‘আলম ট্রেডিং সেন্টার’ নামে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নেই।

পুটিজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার মামুনও দাবি করেন, ডুবাঐ বাজারে ‘আলম ট্রেডিং সেন্টার’ নামে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নেই।

একই ধরনের বক্তব্য দিয়েছেন ডুবাঐ বাজার কমিটির সভাপতি শফিক আহমেদ। তাঁর ভাষ্য, তাঁর জানা মতে, ওই বাজারে এ নামে কোনো প্রতিষ্ঠান নেই।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

October 3, 2026
আটক হয়নি দোলেনা মেম্বার!

আটক হয়নি দোলেনা মেম্বার!

October 3, 2026
বাহুবল মডেল মসজিদ হস্তান্তর প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে

বাহুবল মডেল মসজিদ হস্তান্তর প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে

October 3, 2026
বাহুবলে জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকসেবির কারাদণ্ড

বাহুবলে জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকসেবির কারাদণ্ড

October 1, 2026

স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির সভাপতি ও ডিলারশিপের আবেদনকারীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্ব, ব্যবসায়িক কার্যক্রম এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন, “ইউএনও মহোদয় বিস্তারিত বলতে পারবেন।”

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বৈধ প্রতিষ্ঠানকে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে নিয়োগপ্রক্রিয়াকে বৈধ বলা হলেও অভিযোগকারীদের বক্তব্যের সঙ্গে এ অবস্থানের পার্থক্য রয়েছে। ফলে নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানের নিবন্ধন, ট্রেড লাইসেন্স, ব্যবসার ঠিকানা, গুদাম এবং তদন্ত কমিটির প্রতিবেদন যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সম্প্রতি জেলা সার ও বীজ মনিটরিং কমিটি ডিলারদের তালিকা প্রকাশের পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। স্থানীয়ভাবে অনেকে জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও বিএনপি নেতা খন্দকার খুর্শেদ আলম সুজনকে জড়িয়ে ডিলার নিয়োগে বাণিজ্যের অভিযোগ তুলছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুজন।

তিনি বলেন, সংসদ সদস্যের সঙ্গে সুসম্পর্ক এবং স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে একটি পক্ষ তাঁর সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে। নিজের ভাই খন্দকার নুর আলমের সার ডিলার নিয়োগের বিষয়ে তিনি বলেন, ইউএনও ও তদন্ত কমিটি তাঁকে ডিলার নিয়োগ দিয়েছে। এ ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সার ডিলার হিসেবে খন্দকার নুর আলমের মালিকানাধীন ডুবাঐ বাজারের ‘আলম ট্রেডিং সেন্টার’-এর নাম প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

Tags: অনিয়মের অভিযোগকৃষি বিভাগপুটিজুরীবাহুবলসার ডিলার নিয়োগহবিগঞ্জ
আগের খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের শঙ্কা

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১
দুর্ঘটনা

হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

by দেশবাংলা প্রতিদিন
1 week আগে
0

আকিকুর রহমান রুমন, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং-নবীগঞ্জ সড়কের কাগাপাশা ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে...

আরও পড়ুন
আটক হয়নি দোলেনা মেম্বার!

আটক হয়নি দোলেনা মেম্বার!

1 week আগে
বাহুবল মডেল মসজিদ হস্তান্তর প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে

বাহুবল মডেল মসজিদ হস্তান্তর প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে

1 week আগে
বাহুবলে জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকসেবির কারাদণ্ড

বাহুবলে জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকসেবির কারাদণ্ড

1 week আগে
৫ মাস মাদ্রাসায় অনুপস্থিত থেকেও বেতন! সুপার-ছেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

৫ মাস মাদ্রাসায় অনুপস্থিত থেকেও বেতন! সুপার-ছেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

1 week আগে

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

September 24, 2026
হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

October 3, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

1
এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ  -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

1
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0
বাহুবলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ!

বাহুবলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ!

October 10, 2026
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের শঙ্কা

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের শঙ্কা

October 10, 2026
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ

নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ

October 10, 2026

শিবগঞ্জে আগুনে পুড়ল বাড়ি, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

October 10, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • ক্রাইম নিউজ
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • চাঁপাইনবাবগঞ্জের খবর
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনধারা
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • ধর্মীয় উৎসব
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • নওগাঁর সংবাদ
  • পরিবেশ
  • পুলিশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বন্যা প্লাবিত
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মতামত
  • মধ্যনগর
  • যোগাযোগ
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • শ্রমিক আন্দোলন
  • সাফল্যের গল্প
  • সাংস্কৃতিক
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

বাহুবলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ!

বাহুবলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ডিলারশিপ!

October 10, 2026
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের শঙ্কা

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের শঙ্কা

October 10, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.