
এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি | ৩ অক্টোবর ২০২৬ইং
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেলবরষ ইউনিয়ন বিএনপির আয়োজনে কাউন্সিল উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী। সভা পরিচালনা করেন সদস্যসচিব মো. মমতাজুর রহমান কাজল।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুনুর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাতাব, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চন ও মির্জা শাহ আলম, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বারসহ নেতৃবৃন্দ।
পরে সেলবরষ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সরাসরি ভোটে পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আবু তাহের সোনা মিয়া সভাপতি, মো. দেলোয়ার হোসেন সহসভাপতি, মো. ওয়াহিদুল ইসলাম সাধারণ সম্পাদক, মো. আল আমিন টিটন সহসাধারণ সম্পাদক এবং মো. সিদ্দিকুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচনে পাঁচটি পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ শেষে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও নির্বাচন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়।




















