
এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম, দলের আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ধর্মপাশা উপজেলা যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















