• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Sunday, September 20, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Sunday, September 20, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home স্থানীয় সংবাদ

ভাঙনের আতঙ্ক কাটছে, বাগজান স্কুল রক্ষায় চলছে ব্যাপক কর্মযজ্ঞ

মগড়া নদীর তীরের ৮০ মিটার অংশে জরুরি প্রতিরোধকাজ, স্বস্তি ফিরছে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
2 days আগে
in স্থানীয় সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
ভাঙনের আতঙ্ক কাটছে, বাগজান স্কুল রক্ষায় চলছে ব্যাপক কর্মযজ্ঞ
Share on FacebookShare on Twitter

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলার বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মগড়া নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় জরুরি ভিত্তিতে প্রতিরোধকাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকিতে থাকা বিদ্যালয়টির সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে কাজ শুরু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

সম্প্রতি বিদ্যালয়সংলগ্ন ভাঙন প্রতিরোধ প্রকল্প এলাকা সরেজমিনে গিয়ে দেখা যায়, মগড়া নদীর তীর রক্ষায় শ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন। নদীর স্রোত ও ভাঙনের ঝুঁকিপূর্ণ অংশে প্রতিরোধমূলক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বিদ্যালয় ও আশপাশের এলাকা রক্ষায় একসঙ্গে চলছে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ। কাজের অগ্রগতি দেখে স্থানীয়দের মধ্যেও আশার সঞ্চার হয়েছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মগড়া নদীর ভাঙন থেকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় ২০২৬-২৭ অর্থবছরে ১৯ লাখ ৮২ হাজার ২৮২ টাকা ব্যয়ে ৮০ মিটার অংশে জরুরি ভাঙন প্রতিরোধ প্রকল্প নেওয়া হয়েছে।

এর আগে বর্ষা মৌসুমে মগড়া নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে বিদ্যালয়সংলগ্ন এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করে। বিভিন্ন সময় প্রকাশিত প্রতিবেদনে বিদ্যালয়ের একটি কক্ষ ও ওয়াশরুম নদীগর্ভে বিলীন হওয়ার তথ্যও উঠে এসেছে।

প্রকল্প এলাকা পরিদর্শন করে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও প্রকল্পের তদারককারী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, “প্রাক্কলন অনুযায়ী নিয়ম মেনেই কাজ হচ্ছে। কাজের অগ্রগতিতে আমি সন্তুষ্ট।”

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

September 19, 2026
নেত্রকোনায় অনলাইন বেটিং চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নেত্রকোনায় অনলাইন বেটিং চক্রের দুই সদস্য গ্রেপ্তার

September 19, 2026
সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

September 16, 2026
শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে

শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে

September 12, 2026

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান বলেন, “নদীভাঙন রোধে এর আগে একবার দুই লাখ টাকা বরাদ্দ পেয়েছিলাম। কিন্তু সীমিত বরাদ্দে কার্যকরভাবে ভাঙন প্রতিরোধ করা সম্ভব হয়নি। এবার যেভাবে কাজ হচ্ছে, তাতে আশা করছি বিদ্যালয়টি নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাবে।”

কাজ সংশ্লিষ্ট উজ্জ্বল তালুকদার বলেন, “জরুরি ভিত্তিতে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। কাজের মান ও প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্ব দিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে পারব।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই মগড়া নদীর ভাঙনে বিদ্যালয়টি ঝুঁকির মধ্যে ছিল। নদীভাঙন অব্যাহত থাকলে বিদ্যালয়ের স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ত। ইতোমধ্যে ভাঙনের কারণে বিদ্যালয়ের একটি কক্ষ ও ওয়াশরুম ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য বিভিন্ন প্রতিবেদনে এসেছে।

এখন বিদ্যালয় রক্ষায় জরুরি প্রতিরোধকাজ শুরু হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কমেছে বলে জানান স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, প্রকল্পের প্রাক্কলন ও নির্ধারিত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করা হবে।

স্থানীয়দের মতে, কাজ যথাযথভাবে সম্পন্ন হলে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মগড়া নদীর ভাঙনের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দাদের দীর্ঘদিনের নদীভাঙনের আতঙ্কও কমে আসবে।

Tags: নদীভাঙননেত্রকোনাপানি উন্নয়ন বোর্ডবাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ভাঙন প্রতিরোধমগড়া নদীমদনশিক্ষা
আগের খবর

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৯ মার্ডার মামলার আসামী জনাব আলী কলেজ ছাত্রলীগ সভাপতি ও কৃষকলীগ নেতা সহ গ্রেফতার ২জন

পরবর্তী খবর

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি-বাজি-চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে ১০ বিজিবি

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার
অপরাধ ও আদালত

নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

by দেশবাংলা প্রতিদিন
18 hours আগে
0

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ৭৫০টি ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পশ্চিম)। এ সময় চোরাচালানে ব্যবহৃত...

আরও পড়ুন
নেত্রকোনায় অনলাইন বেটিং চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নেত্রকোনায় অনলাইন বেটিং চক্রের দুই সদস্য গ্রেপ্তার

18 hours আগে
সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে সঠিক ন্যারেটিভ প্রতিষ্ঠা জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

4 days আগে
শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে

শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে

1 week আগে
বদলগাছীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ

বদলগাছীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ

2 weeks আগে
পরবর্তী খবর
কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি-বাজি-চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে ১০ বিজিবি

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি-বাজি-চকলেটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে ১০ বিজিবি

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

August 21, 2026 - Updated On August 22, 2026
এক যুগ পর ইছামতীতে নৌকা বাইচ, নদীর দুই পাড়ে লাখো মানুষের ঢল

এক যুগ পর ইছামতীতে নৌকা বাইচ, নদীর দুই পাড়ে লাখো মানুষের ঢল

September 5, 2026
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

0
নওগাঁয় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান, ১১৭০ পিস ইয়াবাসহ আটক ৯

নওগাঁয় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান, ১১৭০ পিস ইয়াবাসহ আটক ৯

September 20, 2026
হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজকৃত জলাশয়ে মাছ শিকারে বাধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজকৃত জলাশয়ে মাছ শিকারে বাধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু

September 20, 2026
বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দাল সম্পাদক শাহজাহান

বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দাল সম্পাদক শাহজাহান

September 20, 2026
নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

নেত্রকোনায় ৭৫০ ভারতীয় কম্বলসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

September 19, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • ক্রাইম নিউজ
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • চাঁপাইনবাবগঞ্জের খবর
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনধারা
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • নওগাঁর সংবাদ
  • পরিবেশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বন্যা প্লাবিত
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মধ্যনগর
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • শ্রমিক আন্দোলন
  • সাংস্কৃতিক
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

নওগাঁয় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান, ১১৭০ পিস ইয়াবাসহ আটক ৯

নওগাঁয় ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান, ১১৭০ পিস ইয়াবাসহ আটক ৯

September 20, 2026
হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজকৃত জলাশয়ে মাছ শিকারে বাধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজকৃত জলাশয়ে মাছ শিকারে বাধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু

September 20, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.