• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, September 12, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Saturday, September 12, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home জাতীয়

শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনার কথা জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
3 hours আগে
in জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক | ১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, শিক্ষার্থীরা যে মাধ্যমেই অধ্যয়ন করুক না কেন, তাদের মৌলিক জ্ঞান, দক্ষতা ও শেখার ক্ষেত্রে একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কারিকুলাম, অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার রেডিসন হোটেলে অক্সফোর্ড একিউএ ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস আয়োজিত ‘স্কুল লিডারস কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, সরকার শুধু বিশ্বের সেরা চর্চাগুলো অনুসরণ করতে চায় না; একদিন বাংলাদেশ থেকেই যেন বিশ্বের অন্য দেশগুলো শিক্ষা ব্যবস্থার সেরা চর্চা অনুসরণ করে, সেটিই সরকারের স্বপ্ন। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সময়, অর্থ ও কঠোর পরিশ্রমে সরকার প্রস্তুত বলেও জানান তিনি।

তিনি বলেন, একজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম কিংবা অন্য কোনো ধারায় পড়ুক, তার মৌলিক জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে একটি অভিন্ন মানদণ্ড থাকা প্রয়োজন। ভালো ও তুলনামূলক কম ভালো প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য থাকবে, তবে কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয়।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

বদলগাছীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ

বদলগাছীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ

September 7, 2026
স্কাউটিংয়ে তৈরি হয় দেশপ্রেম ও নেতৃত্বের মানসিকতা: শিক্ষামন্ত্রী

স্কাউটিংয়ে তৈরি হয় দেশপ্রেম ও নেতৃত্বের মানসিকতা: শিক্ষামন্ত্রী

September 2, 2026
শিক্ষার মানোন্নয়নে জাইকার সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষার মানোন্নয়নে জাইকার সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

August 31, 2026
স্কুল ফিডিংয়ে ঝরে পড়া রোধে শূন্যের কোঠায় নামানোর লক্ষ্য: ববি হাজ্জাজ

স্কুল ফিডিংয়ে ঝরে পড়া রোধে শূন্যের কোঠায় নামানোর লক্ষ্য: ববি হাজ্জাজ

August 31, 2026

প্রাথমিক শিক্ষার মৌলিক বিষয়গুলোতে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের সময় ও কার্যকর লার্নিং আওয়ার, শ্রেণিকক্ষের আয়তন অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, প্রয়োজনীয় অবকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষক—এসব বিষয়ে সুস্পষ্ট ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা জরুরি। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া শিক্ষককে শ্রেণিকক্ষের দায়িত্ব দেওয়া উচিত নয়।

প্রযুক্তি ও আধুনিক শিক্ষাপদ্ধতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভবিষ্যতের প্রাথমিক শিক্ষায় অ্যাক্টিভিটি-বেজড লার্নিং ও খেলাধুলার মাধ্যমে শেখার ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোর বিদ্যমান অভিজ্ঞতা ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের (LMS) কার্যকর ব্যবহার থেকেও সরকার শিক্ষা নিতে চায়।

নতুন কারিকুলাম প্রণয়নের প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, নতুন কারিকুলাম তৈরির সময় কেউ যেন বলতে না পারেন যে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও মতামত নিয়েই সরকার সামনে এগোতে চায়।

কারিকুলাম, অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তি—এই চার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি লেভেল প্লেয়িং ফিল্ডে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

অক্সফোর্ড একিউএ’র বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিবৃন্দ এবং ঢাকার বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: ইংরেজি মাধ্যমকারিকুলামপ্রাথমিক শিক্ষাববি হাজ্জাজবাংলা মাধ্যমশিক্ষাশিক্ষা ব্যবস্থা
আগের খবর

ডিএনসিসির ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরবর্তী খবর

ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বছরজুড়ে অভিযান চালানোর নির্দেশ

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

বদলগাছীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ
Uncategorized

বদলগাছীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ

by দেশবাংলা প্রতিদিন
5 days আগে
0

বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা...

আরও পড়ুন
স্কাউটিংয়ে তৈরি হয় দেশপ্রেম ও নেতৃত্বের মানসিকতা: শিক্ষামন্ত্রী

স্কাউটিংয়ে তৈরি হয় দেশপ্রেম ও নেতৃত্বের মানসিকতা: শিক্ষামন্ত্রী

1 week আগে
শিক্ষার মানোন্নয়নে জাইকার সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষার মানোন্নয়নে জাইকার সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

2 weeks আগে
স্কুল ফিডিংয়ে ঝরে পড়া রোধে শূন্যের কোঠায় নামানোর লক্ষ্য: ববি হাজ্জাজ

স্কুল ফিডিংয়ে ঝরে পড়া রোধে শূন্যের কোঠায় নামানোর লক্ষ্য: ববি হাজ্জাজ

2 weeks আগে
অভিযোগের পরই অভিযান, ঢাকা-১৩-এ অটোরিকশা উচ্ছেদ

অভিযোগের পরই অভিযান, ঢাকা-১৩-এ অটোরিকশা উচ্ছেদ

2 weeks আগে
পরবর্তী খবর
ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বছরজুড়ে অভিযান চালানোর নির্দেশ

ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বছরজুড়ে অভিযান চালানোর নির্দেশ

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

August 21, 2026 - Updated On August 22, 2026
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

August 19, 2026 - Updated On August 20, 2026
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

0
নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১০ মাদক ব্যবসায়ী ও ৫ মাদকসেবী আটক

নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১০ মাদক ব্যবসায়ী ও ৫ মাদকসেবী আটক

September 12, 2026
অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৭২

অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৭২

September 12, 2026
ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বছরজুড়ে অভিযান চালানোর নির্দেশ

ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বছরজুড়ে অভিযান চালানোর নির্দেশ

September 12, 2026
শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে

শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে

September 12, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনধারা
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • পরিবেশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মধ্যনগর
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১০ মাদক ব্যবসায়ী ও ৫ মাদকসেবী আটক

নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১০ মাদক ব্যবসায়ী ও ৫ মাদকসেবী আটক

September 12, 2026
অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৭২

অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৭২

September 12, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.