
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার নওগাঁঃ
নওগাঁয় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ আমতি রাণী নামে এক নারীকে আটক করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের পর মান্দা থানা পুলিশ উপজেলার কসবা মান্দা গ্রামের কার্তিক হালদারের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার ১০৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ সময় কার্তিক হালদারের স্ত্রী আমতি রাণীকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার ও জব্দ করা চোলাই মদ ও মদ তৈরির উপকরণ রাসায়নিক পরীক্ষার আলামত হিসেবে বিচারকার্যে উপস্থাপনের জন্য পৃথক পৃথক বোতলে সংরক্ষণ করে জব্দ করা হয়। তবে জব্দকৃত আলামত পচনশীল ও দুর্গন্ধযুক্ত হওয়ায় উপস্থিত লোকজনের সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করা হয়।
এ ঘটনায় মান্দা থানায় আমতি রাণীসহ পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি আমতি রাণীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নওগাঁ, মান্দা, পুলিশ, মাদকবিরোধী অভিযান, চোলাই মদ, নারী আটক, মাদক উদ্ধা



















