
এম এম এ রেজা পহেল-ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও চিরকুমার ফজলুল হক সেলবর্ষীর স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সদস্য কামরুজ্জামান কামরুল।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেলবর্ষ ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলবর্ষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মাদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক জি এম মনতাজুর রহমান কাজল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সদস্য কামরুজ্জামান কামরুল।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, সহকারী পুলিশ সুপার মো. এস এম ফজলে রাব্বী রাজিব, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি ও জুলফিকার আলী ভুট্টো।
এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুনুর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস, জয়শ্রী ইউপি বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসাইন রানা, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ উল্লাহ, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নয়ন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চন ও মির্জা শাহ আলম, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের খেলায় বাদশাগঞ্জ ফুটবল একাদশের মুখোমুখি হয় ধর্মপাশা ফুটবল একাদশ। খেলায় ধর্মপাশা ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয় বাদশাগঞ্জ ফুটবল একাদশ।


















