• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, September 4, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Friday, September 4, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home জাতীয় অপরাধ ও আদালত

চৌদ্দগ্রামে নিজ অফিসে ওয়াইফাই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, পুলিশের তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
3 hours আগে
in অপরাধ ও আদালত
Reading Time: 1 min read
0 0
A A
0
চৌদ্দগ্রামে নিজ অফিসে ওয়াইফাই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য
Share on FacebookShare on Twitter

মনোয়ার হোসেন-কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের অফিস থেকে আবুল কালাম মোহাম্মদ মুরাদ প্রকাশ এ কে এম মুরাদ (৪০) নামে এক ওয়াইফাই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চিওড়া কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ পাশের নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রামের চিওড়া বাজারসহ আশপাশের এলাকায় সুনামের সঙ্গে ডিস, ওয়াইফাই ও ডেকোরেশন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে ব্যবসায়িক কাজ শেষ করে মুরাদ চিওড়া কাজীর বাজারে অবস্থিত নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের দোতলার অফিসে প্রবেশ করেন। অফিসের নিচের মূলফটকে তিনি ভেতর থেকে তালা লাগিয়ে দেন। রাত আনুমানিক দেড়টার দিকে বাজারের দায়িত্বে থাকা নৈশপ্রহরীরা অফিসের সাটার খোলা এবং ভেতরে বৈদ্যুতিক বাতি জ্বলতে দেখে সন্দেহ করেন। পরে উঁকি দিয়ে তারা মুরাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হলে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) লিটন চাকমার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই দিন বিকেলে চিওড়া এলাকায় নিহতের প্রথম জানাজা এবং রাত ৯টায় নিজ গ্রাম উত্তর মাহিনীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

চৌদ্দগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

চৌদ্দগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

August 31, 2026
কুমিল্লায় ডিবির অভিযানে শর্টগান-এলজি ও গুলিসহ গ্রেপ্তার ১

কুমিল্লায় ডিবির অভিযানে শর্টগান-এলজি ও গুলিসহ গ্রেপ্তার ১

August 30, 2026
চৌদ্দগ্রামে কাজী নাহিদকে সংবর্ধনা, সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস জাতীয় পার্টির

চৌদ্দগ্রামে কাজী নাহিদকে সংবর্ধনা, সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস জাতীয় পার্টির

August 29, 2026
চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

August 28, 2026

এদিকে প্রাণচঞ্চল এই ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, মুরাদের দুই স্ত্রী ও দুই সংসারে সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলেও কেউ কেউ ধারণা করছেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় মুরাদের পরনে শর্ট প্যান্ট ও গায়ে স্যান্ডো গেঞ্জি ছিল। এ বিষয়সহ ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বাজারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চিওড়া বাজারের নৈশপ্রহরীরা জানান, রাত ১২টার দিকে তারা মুরাদকে নিজ অফিসে ঢুকতে দেখেছিলেন। পরে স্থানীয় সিএনজি চালক শাহাদাতের মাধ্যমে বিষয়টি জানার পর তারা অফিসের দিকে গিয়ে উঁকি দিয়ে মুরাদের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের বাবা মো. আবুল কালাম আজাদ বলেন, “এ মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও রহস্য তৈরি হয়েছে। আমরা প্রকৃত ঘটনা জানতে চাই। মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা কামনা করছি। আশা করছি, পুলিশ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের করতে সক্ষম হবে।”

চৌদ্দগ্রাম থানার এসআই লিটন চাকমা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মুরাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, “সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার মৃত্যুকে ঘিরে সন্দেহের কথা জানিয়েছে বলে শুনেছি। তবে তারা এখনো পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

Tags: অপমৃত্যুর মামলাওয়াইফাই ব্যবসায়ীকুমিল্লাচিওড়া বাজারচৌদ্দগ্রামঝুলন্ত মরদেহপুলিশ তদন্তব্যবসায়ীর মৃত্যুমুরাদরহস্যজনক মৃত্যু
আগের খবর

আশুলিয়ায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

চৌদ্দগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড
অপরাধ ও আদালত

চৌদ্দগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

by দেশবাংলা প্রতিদিন
4 days আগে
0

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে মো. শাওন (২২) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড...

আরও পড়ুন
কুমিল্লায় ডিবির অভিযানে শর্টগান-এলজি ও গুলিসহ গ্রেপ্তার ১

কুমিল্লায় ডিবির অভিযানে শর্টগান-এলজি ও গুলিসহ গ্রেপ্তার ১

5 days আগে
চৌদ্দগ্রামে কাজী নাহিদকে সংবর্ধনা, সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস জাতীয় পার্টির

চৌদ্দগ্রামে কাজী নাহিদকে সংবর্ধনা, সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস জাতীয় পার্টির

6 days আগে
চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

7 days আগে
চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

1 week আগে

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

August 21, 2026 - Updated On August 22, 2026
বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

August 24, 2026
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

August 19, 2026 - Updated On August 20, 2026
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

0
চৌদ্দগ্রামে নিজ অফিসে ওয়াইফাই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

চৌদ্দগ্রামে নিজ অফিসে ওয়াইফাই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

September 4, 2026
আশুলিয়ায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

আশুলিয়ায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

September 4, 2026
মধ্যনগরে বাল্যবিবাহ-যৌতুক ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান ডিসির

মধ্যনগরে বাল্যবিবাহ-যৌতুক ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান ডিসির

September 4, 2026
হরিরামপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে অবৈধ ড্রেজারে মাটি কাটার অভিযোগ

হরিরামপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে অবৈধ ড্রেজারে মাটি কাটার অভিযোগ

September 4, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • কৃষি
  • খেলাধুলা
    • ফুটবল
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • পরিবেশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মধ্যনগর
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

চৌদ্দগ্রামে নিজ অফিসে ওয়াইফাই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

চৌদ্দগ্রামে নিজ অফিসে ওয়াইফাই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

September 4, 2026
আশুলিয়ায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

আশুলিয়ায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

September 4, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.