• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, September 7, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Monday, September 7, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home কুমিল্লা

চৌদ্দগ্রামে হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২ উদ্বোধন

রাজনীতি আর মাস্তানি একসঙ্গে চলে না’: বিরোধী দলীয় উপনেতা ডা. তাহের

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
3 hours আগে
in কুমিল্লা
Reading Time: 1 min read
0 0
A A
0
চৌদ্দগ্রামে হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২ উদ্বোধন
Share on FacebookShare on Twitter

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ

উন্নত সেবার প্রত্যয় এবং পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে রুচিশীল, সুস্বাদু ও টাটকা খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনের পশ্চিম পাশে নবনির্মিত হোটেলটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি।

উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাতের আয়োজন করা হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা আলিয়া মাদরাসার সাবেক হেড মুহাদ্দিস হযরত মাওলানা মো. আবদুর রাজ্জাক।

হোটেল কর্তৃপক্ষ জানায়, অগ্রিম অর্ডারের মাধ্যমে যেকোনো স্থানে উন্নতমানের বিভিন্ন খাবার সরবরাহের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি সদ্য উদ্বোধন করা হোটেলটিতে আধুনিক ব্যবস্থাপনায় কমিউনিটি সেন্টার এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য হলরুম বুকিংয়ের সুবিধাও রাখা হয়েছে। মহাসড়কের পাশে নয়নাভিরাম পরিবেশে অবস্থান হওয়ায় দূর-দূরান্তের ভোজনরসিকদেরও এখানে খাবার খেতে আসার প্রত্যাশা করছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি বলেন, ‘এটি একটি ব্যবসাপ্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। তথাপিও শুনলাম, এ প্রতিষ্ঠানকে নিয়ে একটি মহল রাজনীতি করার অপচেষ্টা করেছে। বিষয়টি বেশ দুঃখজনক।’

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

চৌদ্দগ্রামে নিজ অফিসে ওয়াইফাই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

চৌদ্দগ্রামে নিজ অফিসে ওয়াইফাই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

September 4, 2026
চৌদ্দগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

চৌদ্দগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

August 31, 2026
কুমিল্লায় ডিবির অভিযানে শর্টগান-এলজি ও গুলিসহ গ্রেপ্তার ১

কুমিল্লায় ডিবির অভিযানে শর্টগান-এলজি ও গুলিসহ গ্রেপ্তার ১

August 30, 2026
চৌদ্দগ্রামে কাজী নাহিদকে সংবর্ধনা, সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস জাতীয় পার্টির

চৌদ্দগ্রামে কাজী নাহিদকে সংবর্ধনা, সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস জাতীয় পার্টির

August 29, 2026

তিনি বলেন, ‘এ প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে স্থানীয় অন্তত ২০০ লোকের সুন্দর একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অবস্থা বুঝে মনে হচ্ছে, কারও কারও এটি সহ্য হচ্ছে না। রাজনীতির মূল লক্ষ্যই হতে হবে মানুষের কল্যাণ করা। এমপি হব, চেয়ারম্যান হব, মাস্তানি করা—এগুলো রাজনীতি নয়।’

ডা. তাহের আরও বলেন, ‘রাজনীতি হচ্ছে সবচেয়ে অভিজাত একটি কাজ। রাজনীতিবিদদের ভাষা হতে হবে অত্যন্ত সুন্দর ও মার্জিত। তাদের ভাষা হতে হবে মানুষের জন্য শিক্ষণীয়। রাজনীতি আর মাস্তানি একসঙ্গে চলে না। সুতরাং, যে দলই আপনি করুন না কেন, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করুন।’

তিনি বলেন, ‘আসুন, সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা যেন এ চৌদ্দগ্রামকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক চৌদ্দগ্রাম হিসেবে গড়ে তুলতে পারি। সেই লক্ষ্যে জনকল্যাণমুখী কাজ করি।’

ওলামায়ে কেরামদের উপস্থিতির প্রসঙ্গ তুলে ডা. তাহের বলেন, ‘এখানে এসেই আমি বেশ আনন্দিত হয়েছি। এখানে হযরত ওলামায়ে কেরামদের বিশাল একটি উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ অনুষ্ঠানের বদৌলতে তাদের সঙ্গে আমার সাক্ষাৎও হয়ে গেল। আমার বাবাও একজন আলেম ছিলেন। সুতরাং, জন্মগতভাবেই হযরত ওলামায়ে কেরামদের প্রতি সবসময় আমার একটি দুর্বলতা ও ভালোবাসা কাজ করে। তাদের উপস্থিতি নিশ্চিত করায় আমি হোটেল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে এটিও একটি ভালো ও প্রশংসনীয় কাজ।’

তিনি উপস্থিত লোকজনের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘এ প্রতিষ্ঠানটি কোন দলের? আওয়ামী লীগের? বিএনপির? জামায়াতে ইসলামীর? না। প্রতিষ্ঠান কোনো দলের হয় না। এটি এলাকার সকল মানুষের। এখানে মানুষ অর্থের বিনিময়ে সেবা গ্রহণ করবে। এটি সার্বজনীন প্রতিষ্ঠান।’

তিনি আরও বলেন, ‘যারা উদ্যোগ নেন, তারা সমাজসেবার মানসিকতায় এ ধরনের প্রতিষ্ঠান খোলেন। শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে কেউ কখনো এমন প্রতিষ্ঠান চালু করে না। মূলত সেবার উদ্দেশ্যেই এ ধরনের প্রতিষ্ঠান করা হয়। সুতরাং, আমরা এমন কোনো কাজ করব না, যাতে এ প্রতিষ্ঠান তথা এলাকার মানুষের ক্ষতির কারণ হয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোছাইন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের আমীর মুহা. মাহফুজুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২-এর সত্ত্বাধিকারী মো. আলী আশ্বব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলী আজ্জম, মো. হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুনুর রশিদ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল মতিন, মাওলানা খাজা আহমেদ, টিআই মোহাম্মদ ফারুক, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদার, উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম, জামায়াত নেতা শাহ মোহাম্মদ মিজানুর রহমান, মো. আমির হোসাইন এবং হোটেলটির সত্ত্বাধিকারী মো. আলী আশ্ববের সন্তান ইকবাল মাহমুদ, ইকরাম মাহমুদ ও ইমরান মাহমুদ।

অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Tags: কুমিল্লাচৌদ্দগ্রামজামায়াতে ইসলামীডা. তাহেরমিয়াবাজারহোটেল উদ্বোধনহোটেল গ্রীণ ভিউ
আগের খবর

ধর্মপাশায় কমছে দেশি মাছ, বিলুপ্তির শঙ্কায় হাওরের নানা প্রজাতি

পরবর্তী খবর

নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরি, ৪৭ হাজার টাকার নোটসহ আটক ১

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

চৌদ্দগ্রামে নিজ অফিসে ওয়াইফাই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য
অপরাধ ও আদালত

চৌদ্দগ্রামে নিজ অফিসে ওয়াইফাই ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

by দেশবাংলা প্রতিদিন
3 days আগে
0

  মনোয়ার হোসেন-কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের অফিস থেকে আবুল কালাম মোহাম্মদ মুরাদ প্রকাশ এ কে এম মুরাদ (৪০)...

আরও পড়ুন
চৌদ্দগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

চৌদ্দগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের ২ মাসের কারাদণ্ড

7 days আগে
কুমিল্লায় ডিবির অভিযানে শর্টগান-এলজি ও গুলিসহ গ্রেপ্তার ১

কুমিল্লায় ডিবির অভিযানে শর্টগান-এলজি ও গুলিসহ গ্রেপ্তার ১

1 week আগে
চৌদ্দগ্রামে কাজী নাহিদকে সংবর্ধনা, সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস জাতীয় পার্টির

চৌদ্দগ্রামে কাজী নাহিদকে সংবর্ধনা, সরকারের প্রতি সহযোগিতার আশ্বাস জাতীয় পার্টির

1 week আগে
চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

1 week আগে
পরবর্তী খবর
নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরি, ৪৭ হাজার টাকার নোটসহ আটক ১

নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরি, ৪৭ হাজার টাকার নোটসহ আটক ১

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

August 21, 2026 - Updated On August 22, 2026
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

August 19, 2026 - Updated On August 20, 2026
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

0
বদলগাছীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ

বদলগাছীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ

September 7, 2026
নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরি, ৪৭ হাজার টাকার নোটসহ আটক ১

নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরি, ৪৭ হাজার টাকার নোটসহ আটক ১

September 7, 2026
চৌদ্দগ্রামে হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২ উদ্বোধন

চৌদ্দগ্রামে হোটেল গ্রীণ ভিউ এন্ড সুইটস-০২ উদ্বোধন

September 7, 2026
ধর্মপাশায় কমছে দেশি মাছ, বিলুপ্তির শঙ্কায় হাওরের নানা প্রজাতি

ধর্মপাশায় কমছে দেশি মাছ, বিলুপ্তির শঙ্কায় হাওরের নানা প্রজাতি

September 7, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কুমিল্লা
  • কৃষি
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • পরিবেশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মধ্যনগর
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

বদলগাছীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ

বদলগাছীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট বিতরণ

September 7, 2026
নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরি, ৪৭ হাজার টাকার নোটসহ আটক ১

নওগাঁয় কম্পিউটারে জাল টাকা তৈরি, ৪৭ হাজার টাকার নোটসহ আটক ১

September 7, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.