
শাহিন মিয়া-গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১৩১৮)-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব আব্দুস সালাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানী; ট্যাংকলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধার সভাপতি মো. আব্দুল করিম; গাইবান্ধা জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. খায়রুল ইসলাম এবং মোটরসাইকেল শ্রমিক ইউনিয়ন, গাইবান্ধার সভাপতি মো. আশরাফুল ইসলাম।
এ ছাড়া গাইবান্ধার সাতটি উপজেলার বিভিন্ন ইমারত নির্মাণকাজের সঙ্গে জড়িত শ্রমিকরা সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিক ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


















