
শাহিন মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার বাদিয়াখালি ইউনিয়নের উত্তর রামনাথের ভিটায় আবুল মনজুর শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আনিসুর রহমান নিজ হাতে উপকারভোগীদের মধ্যে চাল ও নগদ অর্থ তুলে দেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য জোবেদ আলীসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরিয়ে আনাই এ ধরনের কার্যক্রমের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা ও মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
চাল ও নগদ অর্থ পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করেন।




















