• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, October 16, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Friday, October 16, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home কৃষি

ধর্মপাশায় কালো রঙের ধান নিয়ে বিপাকে কৃষক, মিলছে না ক্রেতা

বৈরী আবহাওয়ায় রং নষ্ট, উৎপাদন খরচের চেয়েও কম দামে ধান বিক্রির চাপ

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
2 months আগে
in কৃষি
Reading Time: 1 min read
0 0
A A
0
ধর্মপাশায় কালো রঙের ধান নিয়ে বিপাকে কৃষক, মিলছে না ক্রেতা
Share on FacebookShare on Twitter

এম এম এ রেজা পহেল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ছয়টি ইউনিয়নে বৈরী আবহাওয়া, আগাম বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার সঙ্গে লড়াই করে বোরো ধান ঘরে তুলেছিলেন কৃষকরা। তবে ফসল ঘরে তোলার পর এবার নতুন সংকটে পড়েছেন তারা। বিশেষ করে কালো রঙ ধারণ করা ধান কিনতে চাইছেন না স্থানীয় আড়তদাররা। ফলে কম দামেও ধান বিক্রি করতে পারছেন না অনেক কৃষক।

কৃষকদের অভিযোগ, ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে উৎপাদন ব্যয় বেড়ে যায়। এর সঙ্গে ধান মাড়াই, পরিবহন ও শুকানোর খরচ যুক্ত হয়েছে। সব মিলিয়ে শুকনো ধানের উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে মণপ্রতি আনুমানিক ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। অথচ স্থানীয় বাজারে ভালো মানের ধানও বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা মণ দরে।

আর ধানের রং কালো হয়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ছে। আড়তদাররা এ ধরনের ধান কিনতে আগ্রহ দেখাচ্ছেন না।

কৃষকদের ভাষ্য, ধান কাটার পর বৃষ্টির কারণে সময়মতো ধান শুকানো সম্ভব হয়নি। দীর্ঘসময় ভেজা অবস্থায় থাকায় অনেক ধানের রং কালো হয়ে গেছে। ফলে উৎপাদন খরচ তো দূরের কথা, ধান বিক্রি করাই এখন কঠিন হয়ে পড়েছে।

সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদের কাছে ধান শুধু একটি ফসল নয়; এটি তাদের সারা বছরের প্রধান আয়ের উৎস। কিন্তু গত বোরো মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে সেই আয়ের ওপরও বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

October 13, 2026
ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

October 12, 2026
বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, গঠিত হলো ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, গঠিত হলো ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

October 9, 2026
ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

October 9, 2026

চলতি বছরের মার্চে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ধান ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। জলাবদ্ধতা ও আগাম বন্যার আশঙ্কায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কোনো কোনো কৃষক বাধ্য হয়ে আধাপাকা ধান কেটে ঘরে তোলেন। আর যারা কোনোভাবে ধান ঘরে তুলেছেন, এখন তাদের সামনে নতুন প্রশ্ন—ধান সংরক্ষণ করবেন, নাকি লোকসানে বিক্রি করবেন?

কৃষকদের হিসাবে, ধান কাটার সময় একজন শ্রমিককে দিতে হয়েছে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। এরপর মাড়াই, পরিবহন, শুকানোসহ বিভিন্ন খরচ যোগ হওয়ায় উৎপাদন ব্যয় আরও বেড়েছে।

অনেক কৃষক ধান কাটার পরপরই বিক্রি না করে ভবিষ্যতে দাম বাড়ার আশায় শুকিয়ে মজুত করে রেখেছিলেন। কিন্তু প্রত্যাশিত দাম না বাড়ায় এখন সেই মজুত ধানই তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ধান সংরক্ষণে নিরাপদ জায়গার পাশাপাশি পোকামাকড় ও আর্দ্রতা থেকে ফসল রক্ষার বাড়তি ঝামেলাও রয়েছে। অন্যদিকে পরিবারের প্রয়োজন মেটাতে কৃষকের হাতে নগদ অর্থের প্রয়োজন।

পাইকুরাটি ইউনিয়নের টগা হাওরের কৃষক মির্জা রেজাউল করিম রেজু বলেন, “ধান ফলাইতে এবং শুকাইয়া ঘরে তুলতে খরচ হইছে ১ হাজার ৪০০ টাকা মণ। বেশি লাভের আশায় মজুত রাখছিলাম। আর এহন এই ধান কালো রং হওয়ায় বিক্রি করতে পারতেছি না।”

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসায়াদ বিন খলিল রাহাত বলেন, “সরকারি বেঁধে দেওয়া দামের চেয়ে বাজারে ধানের দাম কম। এতে কৃষকের কষ্ট হচ্ছে। তাছাড়া ধানের রং কালো হওয়ায় সমস্যা হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে সময়মতো রোদ না পাওয়ায় এ রকম হয়েছে।”

তিনি আরও বলেন, কৃষকদের সরকারি প্রণোদনা দেওয়ার ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে ধানের দাম বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে এমনটা হয়েছে। কৃষকদের সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে। সামনে বোরো মৌসুমে বীজসহ আরও প্রণোদনা দেওয়া হবে। কালো ধান বিক্রি করতে না পারার বিষয়টি ঊর্ধ্বতন সংশ্লিষ্টদের অবহিত করা হবে।”

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি ধান সংগ্রহমূল্য মণপ্রতি ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণের তথ্য রয়েছে। কিন্তু মাঠপর্যায়ে কৃষক যদি ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা মণ দরে ধান বিক্রি করতে বাধ্য হন, তাহলে সরকারি ঘোষিত সংগ্রহমূল্যের সুবিধা প্রকৃতপক্ষে কৃষকের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কৃষকদের দাবি, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ধানের ন্যায্য দাম নিশ্চিত করার পাশাপাশি কালো রঙের ধান কেনার বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে তারা বড় ধরনের লোকসান থেকে রক্ষা পাবেন।

Tags: কালো ধানকৃষককৃষি সংকটধর্মপাশাধানের বাজারবোরো ধানসুনামগঞ্জহাওর
আগের খবর

মতিঝিল বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৬

পরবর্তী খবর

জকিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
অপরাধ ও আদালত

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

by দেশবাংলা প্রতিদিন
3 days আগে
0

  এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর নেত্রকোনার মোহনগঞ্জে অবসরপ্রাপ্ত...

আরও পড়ুন
ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

4 days আগে
বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, গঠিত হলো ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, গঠিত হলো ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

7 days আগে
ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

1 week আগে
বদলগাছীর উত্তরা কোল্ড স্টোরেজে সরকারি রেটের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ

সংবাদ প্রকাশের পর বদলগাছীর উত্তরা কোল্ড স্টোরেজে জরিমানা

1 week আগে
পরবর্তী খবর
জকিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জকিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

September 24, 2026
হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

October 3, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

1
এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ  -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

1
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0
‎বাহুবলে জেলা পরিষদের পুকুর দখলের মহোৎসব,  ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা   ‎

‎বাহুবলে জেলা পরিষদের পুকুর দখলের মহোৎসব,  ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা ‎

October 16, 2026
বদলগাছীতে নবাগত ওসির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের,   বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে একযোগে প্রতিবাদ।

বদলগাছীতে নবাগত ওসির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের,   বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে একযোগে প্রতিবাদ।

October 16, 2026
চৌদ্দগ্রামের চিওড়ায় ধোড়করা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

চৌদ্দগ্রামের চিওড়ায় ধোড়করা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

October 16, 2026
চৌদ্দগ্রামে কাঙ্খিত পদ না পেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

চৌদ্দগ্রামে কাঙ্খিত পদ না পেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

October 16, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • ক্রাইম নিউজ
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • চাঁপাইনবাবগঞ্জের খবর
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনধারা
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • জেলা সংবাদ
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • ধর্মীয় উৎসব
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • নওগাঁর সংবাদ
  • নেত্রকোনা
  • পরিবেশ
  • পুলিশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বন্যা প্লাবিত
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মতামত
  • মধ্যনগর
  • মানববন্ধন
  • যোগাযোগ
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • শ্রমিক আন্দোলন
  • সাফল্যের গল্প
  • সাংস্কৃতিক
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

‎বাহুবলে জেলা পরিষদের পুকুর দখলের মহোৎসব,  ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা   ‎

‎বাহুবলে জেলা পরিষদের পুকুর দখলের মহোৎসব,  ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানা ‎

October 16, 2026
বদলগাছীতে নবাগত ওসির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের,   বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে একযোগে প্রতিবাদ।

বদলগাছীতে নবাগত ওসির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের,   বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে একযোগে প্রতিবাদ।

October 16, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.