
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫১ জন, শাহআলী থানায় ২৫ জন, পল্লবী থানায় ৩১ জন, কাফরুল থানায় ১০ জন, দারুস সালাম থানায় ১৪ জন, রূপনগর থানায় ১২ জন এবং ভাষানটেক থানায় ৪ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


















