• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, August 29, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Saturday, August 29, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home জাতীয়

মেয়েদের এগিয়ে নিলেই বদলাবে বাংলাদেশের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী

ঘোড়াঘাটে দুঃস্থ, মেধাবী শিক্ষার্থী ও নির্যাতিত নারী-শিশুদের অনুদান; ৬০ শিক্ষার্থী পেল সাইকেল

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
17 hours আগে
in জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
মেয়েদের এগিয়ে নিলেই বদলাবে বাংলাদেশের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী
Share on FacebookShare on Twitter

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

একটি পরিবারের মেয়েরা শিক্ষিত ও কর্মক্ষম হলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এসব নারীকে সামনের দিকে এগিয়ে নিতে পারলে আগামী দিনে বাংলাদেশ আরও উন্নত হবে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুঃস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “একটি পরিবারের মেয়েরা যদি শিক্ষিত ও কর্মক্ষম হয়, তাহলে ওই পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। সেই লক্ষ্যেই আমরা মা ও মেয়েদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা ও উৎসাহ দিচ্ছি। দেশের ৫০ ভাগ জনগোষ্ঠী নারী। এই মেয়েদের যদি আমরা সামনের দিকে নিয়ে আসতে পারি, তাহলে আগামী দিনে বদলাবে বাংলাদেশের ভবিষ্যৎ।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবাই ভালো থাকবে। মনের মধ্যে ক্রোধ না রেখে সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে পারস্পরিক সহযোগিতা থাকবে। অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার যে অনুদান দিচ্ছে, তা সঠিকভাবে কাজে লাগাতে হবে। অনুদানের অর্থ দিয়ে সবজি বাগান, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন আয়বর্ধক কাজে বিনিয়োগ করলে ধীরে ধীরে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। এতে সন্তানদের পড়াশোনা, খাবার ও চিকিৎসার খরচ বহন করাও সহজ হবে।

তিনি বলেন, “আমরা পরিবারের মেয়েদের এসব সহযোগিতা দিচ্ছি, যাতে পরিবারের স্বচ্ছলতা বাড়ে। একটি নারীকে স্বাবলম্বী করা মানে পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি করা।”

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বক্তব্য দেন।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

ধর্মপাশায় মসজিদ-বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

ধর্মপাশায় মসজিদ-বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

August 22, 2026
ঘোড়াঘাটে সার নিয়ে বিরোধ, মাঠের বাস্তবতার সঙ্গে সুপারিশে সমন্বয়ের তাগিদ

ঘোড়াঘাটে সার নিয়ে বিরোধ, মাঠের বাস্তবতার সঙ্গে সুপারিশে সমন্বয়ের তাগিদ

August 22, 2026

এ সময় ঘোড়াঘাট-হাকিমপুর থানার ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, মন্ত্রীর পিএস ডা. জাবেদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়। এছাড়া ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন, শিক্ষার্থী ৯৬ জন, দুস্থ ১০৬ জন ও আদিবাসী ৬৪ জনসহ কয়েকটি মসজিদ ও মন্দিরে অনুদানের চেক দেওয়া হয়।

Tags: অনুদানঘোড়াঘাটডা. এ জেড এম জাহিদ হোসেনদিনাজপুরনারী উন্নয়নশিক্ষার্থীসমাজকল্যাণসমাজকল্যাণমন্ত্রীসাইকেল বিতরণ
আগের খবর

পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৬ বাংলাদেশিকে ভারতে ফিরিয়ে নিল বিএসএফ

পরবর্তী খবর

নওগাঁয় ১২০ পিস ইয়াবাসহ ডিবির অভিযানে ৩ জন আটক

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

ধর্মপাশায় মসজিদ-বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী
Uncategorized

ধর্মপাশায় মসজিদ-বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

by দেশবাংলা প্রতিদিন
1 week আগে
0

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে...

আরও পড়ুন
ঘোড়াঘাটে সার নিয়ে বিরোধ, মাঠের বাস্তবতার সঙ্গে সুপারিশে সমন্বয়ের তাগিদ

ঘোড়াঘাটে সার নিয়ে বিরোধ, মাঠের বাস্তবতার সঙ্গে সুপারিশে সমন্বয়ের তাগিদ

1 week আগে
পরবর্তী খবর
নওগাঁয় ১২০ পিস ইয়াবাসহ ডিবির অভিযানে ৩ জন আটক

নওগাঁয় ১২০ পিস ইয়াবাসহ ডিবির অভিযানে ৩ জন আটক

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

August 21, 2026 - Updated On August 22, 2026
বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

August 24, 2026
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

August 19, 2026 - Updated On August 20, 2026
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

0
গাইবান্ধায় ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান

গাইবান্ধায় ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান

August 29, 2026
নওগাঁয় শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর আটক; অপর ঘটনায় শিশু আটক

নওগাঁয় শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর আটক; অপর ঘটনায় শিশু আটক

August 29, 2026
সুনামগঞ্জে ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ২

সুনামগঞ্জে ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ২

August 29, 2026
চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

চৌদ্দগ্রামে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

August 28, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • কৃষি
  • খেলাধুলা
    • ফুটবল
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম ও সমাজ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মধ্যনগর
  • শিক্ষা
  • হবিগঞ্জ

Recent News

গাইবান্ধায় ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান

গাইবান্ধায় ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান

August 29, 2026
নওগাঁয় শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর আটক; অপর ঘটনায় শিশু আটক

নওগাঁয় শিশুকে ধর্ষণের অভিযোগ, দুই কিশোর আটক; অপর ঘটনায় শিশু আটক

August 29, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.