• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, September 22, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Tuesday, September 22, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য মোকাবিলা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তথ্যমন্ত্রীর আলোচনা

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে অপতথ্য, সাইবার সুরক্ষা ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
5 days আগে
in জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য মোকাবিলা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তথ্যমন্ত্রীর আলোচনা
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদকঃ

গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার অক্ষুণ্ন রেখে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

সাক্ষাতে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আন্দালিভ রহমানকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার এবং সাইবার সুরক্ষা নিয়ে আলোচনা হয়।

দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি এ ক্ষেত্রেও পরিবর্তন আনার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিরোধী দলের সংবাদ প্রচারের বিষয়টিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ বজায় রাখার কথাও জানান তিনি। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুতে মার্কিন সহযোগিতার আশ্বাস

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুতে মার্কিন সহযোগিতার আশ্বাস

September 16, 2026

বিগত ১৭ বছরের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে আন্দালিভ রহমান বলেন, সেই অভিজ্ঞতা ভালো ছিল না। তবে বর্তমান সরকার সৎ উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে।

ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অপপ্রচারের বিষয়টি তুলে ধরে নাগরিকদের নিরাপদ ব্যবহারের পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও আলোচনা হয়। মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থনৈতিক সহায়তার বিষয়টিও তুলে ধরেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি জানান, রোহিঙ্গাদের সহায়তায় স্বাস্থ্য খাতে সংক্রামক রোগ প্রতিরোধে বিশেষ সহযোগিতা দেওয়া হচ্ছে।

সাইবার সুরক্ষা আইন নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রেখেই সরকার দায়িত্বশীল ও সৎ উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

Tags: অপতথ্যআন্দালিভ রহমানইয়াসের খান চৌধুরীগণমাধ্যমের স্বাধীনতাবাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কব্রেন্ট টি. ক্রিস্টেনসেনমতপ্রকাশের স্বাধীনতাসাইবার সুরক্ষা
আগের খবর

অসুস্থ গুলবদন নেছা মনিকাকে দেখতে গিয়ে ৫ লাখ টাকার সহায়তা দিলেন সংস্কৃতিমন্ত্রী

পরবর্তী খবর

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুতে মার্কিন সহযোগিতার আশ্বাস

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুতে মার্কিন সহযোগিতার আশ্বাস
জাতীয়

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুতে মার্কিন সহযোগিতার আশ্বাস

by দেশবাংলা প্রতিদিন
5 days আগে
0

নিজস্ব প্রতিবেদকঃ আগামী বছর ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে...

আরও পড়ুন
পরবর্তী খবর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুতে মার্কিন সহযোগিতার আশ্বাস

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুতে মার্কিন সহযোগিতার আশ্বাস

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

August 21, 2026 - Updated On August 22, 2026
এক যুগ পর ইছামতীতে নৌকা বাইচ, নদীর দুই পাড়ে লাখো মানুষের ঢল

এক যুগ পর ইছামতীতে নৌকা বাইচ, নদীর দুই পাড়ে লাখো মানুষের ঢল

September 5, 2026
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

0
গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৪

গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৪

September 21, 2026
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে গাঁজা সেবন, দুই যুবকের কারাদণ্ড

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে গাঁজা সেবন, দুই যুবকের কারাদণ্ড

September 21, 2026
স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

September 21, 2026
শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

September 21, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • ক্রাইম নিউজ
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • চাঁপাইনবাবগঞ্জের খবর
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনধারা
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • নওগাঁর সংবাদ
  • পরিবেশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বন্যা প্লাবিত
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মধ্যনগর
  • যোগাযোগ
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • শ্রমিক আন্দোলন
  • সাংস্কৃতিক
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৪

গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৪

September 21, 2026
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে গাঁজা সেবন, দুই যুবকের কারাদণ্ড

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে গাঁজা সেবন, দুই যুবকের কারাদণ্ড

September 21, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.