• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, September 21, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Monday, September 21, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের আলোচনা

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
1 hour আগে
in জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়সহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আগামী অক্টোবরের শুরুতে বাংলাদেশে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ করে দেশত্যাগের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে তিনি চীনের ‘মিনিস্টার অব পাবলিক সিকিউরিটি’-এর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় চীনের পাবলিক সিকিউরিটি বিষয়ক ফোরামে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চীন সফরের আমন্ত্রণও পৌঁছে দেন তিনি।

বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সাইবার অপরাধ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ। রাষ্ট্রদূত জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার ক্রাইম, পাবলিক সিকিউরিটি ম্যানেজমেন্ট, ট্রাফিক ও ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, ইমিগ্রেশন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।

চীনের এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর জন্য একটি বিশেষায়িত ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। পাশাপাশি থানা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

September 16, 2026
অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৭২

অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৭২

September 12, 2026
নওগাঁয় কলেজছাত্রীকে হয়রানির অভিযোগে যুবক আটক

নওগাঁয় কলেজছাত্রীকে হয়রানির অভিযোগে যুবক আটক

August 24, 2026
এআই ব্যবহারে দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা

এআই ব্যবহারে দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা

August 24, 2026

সাইবার অপরাধ প্রতিরোধে চীনা বিশেষজ্ঞদের সহযোগিতা এবং দেশটির সাইবার ল্যাব ও প্রযুক্তি পরিদর্শনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে সিআইডির নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপি, একজন অতিরিক্ত ডিআইজি এবং সাইবার ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রতিনিধি দলটি চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পর্যবেক্ষণ করে বাংলাদেশে ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব প্রস্তুত করবে।

বৈঠকে বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার। বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিক, ব্যবসায়ী এবং উন্নয়ন প্রকল্পে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: আইনশৃঙ্খলাইয়াও ওয়েনচীনের রাষ্ট্রদূতবাংলাদেশ-চীনসাইবার অপরাধসাইবার নিরাপত্তাসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্র মন্ত্রণালয়স্বরাষ্ট্রমন্ত্রী
আগের খবর

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে বিস্ফোরণ, নিহত ৭

পরবর্তী খবর

পরিবেশ-প্রাণী-জনস্বাস্থ্য একসূত্রে, বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান
জাতীয়

অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

by দেশবাংলা প্রতিদিন
5 days আগে
0

  নিজস্ব প্রতিবেদকঃ অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...

আরও পড়ুন
অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৭২

অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৭২

1 week আগে
নওগাঁয় কলেজছাত্রীকে হয়রানির অভিযোগে যুবক আটক

নওগাঁয় কলেজছাত্রীকে হয়রানির অভিযোগে যুবক আটক

4 weeks আগে
এআই ব্যবহারে দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা

এআই ব্যবহারে দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা

4 weeks আগে
পরবর্তী খবর
পরিবেশ-প্রাণী-জনস্বাস্থ্য একসূত্রে, বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী

পরিবেশ-প্রাণী-জনস্বাস্থ্য একসূত্রে, বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

August 21, 2026 - Updated On August 22, 2026
এক যুগ পর ইছামতীতে নৌকা বাইচ, নদীর দুই পাড়ে লাখো মানুষের ঢল

এক যুগ পর ইছামতীতে নৌকা বাইচ, নদীর দুই পাড়ে লাখো মানুষের ঢল

September 5, 2026
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

0
স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

September 21, 2026
শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

September 21, 2026
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে UNFPA প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে UNFPA প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

September 21, 2026
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো পাঁচ নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো পাঁচ নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক

September 21, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • ক্রাইম নিউজ
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • চাঁপাইনবাবগঞ্জের খবর
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনধারা
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • নওগাঁর সংবাদ
  • পরিবেশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বন্যা প্লাবিত
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মধ্যনগর
  • যোগাযোগ
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • শ্রমিক আন্দোলন
  • সাংস্কৃতিক
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

September 21, 2026
শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

September 21, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.