Tuesday, August 25, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • Login
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • আমেরিকা ও ইউরোপ
No Result
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • আমেরিকা ও ইউরোপ
Tuesday, August 25, 2026
No Result
View All Result
দেশ বাংলা প্রতিদিন
No Result
View All Result
Home জাতীয়

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পানি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
12 hours ago
in জাতীয়, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার ও বিস্তৃত করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের পারস্পরিক অংশীদারিত্ব এবং স্থানীয় সরকার ও উন্নয়ন খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে পানি ব্যবস্থাপনার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করা হলে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে।

মন্ত্রী বলেন, সরকার জনগণের ক্ষমতায় বিশ্বাস করে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। নগর ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান তিনি।

সাক্ষাতের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীও বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিচ্ছেন। এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর গুরুত্বও তুলে ধরেন তিনি।

অন্যান্য খবরপড়ুন

No Content Available

বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থানীয় সরকার খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আগামী দিনে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও গভীর ও ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: #দেশবাংলাপ্রতিদিন #বাংলাদেশ #যুক্তরাষ্ট্র #মার্কিনরাষ্ট্রদূত #স্থানীয়সরকার #ড.আবদুলমঈনখান #ব্রেন্টটিক্রিস্টেনসেন #বর্জ্যব্যবস্থাপনা #উন্নয়ন #ঢাকা
Previous Post

হবিগঞ্জে দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর ভাঙন।। ফের বন্যায় প্লাবিত বিস্তীর্ণ জনপদ

Next Post

১২ গবেষণা প্রকল্পে ২১ কোটি টাকার বেশি বার্ডি অনুদান

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

No Content Available
Next Post
১২ গবেষণা প্রকল্পে ২১ কোটি টাকার বেশি বার্ডি অনুদান

১২ গবেষণা প্রকল্পে ২১ কোটি টাকার বেশি বার্ডি অনুদান

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

August 19, 2026 - Updated On August 20, 2026
পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

August 21, 2026 - Updated On August 22, 2026
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরাল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরাল বিজিবি

August 19, 2026 - Updated On August 20, 2026
ধর্মপাশায় মসজিদ-বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

ধর্মপাশায় মসজিদ-বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপ, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

August 22, 2026
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

0
হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকের ইন্তেকাল, ভুল চিকিৎসার অভিযোগে তদন্ত কমিটি

হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকের ইন্তেকাল, ভুল চিকিৎসার অভিযোগে তদন্ত কমিটি

August 24, 2026
নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৩

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৩

August 24, 2026
নওগাঁয় কলেজছাত্রীকে হয়রানির অভিযোগে যুবক আটক

নওগাঁয় কলেজছাত্রীকে হয়রানির অভিযোগে যুবক আটক

August 24, 2026
বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

August 24, 2026

Recent News

Follow Us

Browse by Category

  • Uncategorized
  • অপরাধ ও আদালত
  • আন্তর্জাতিক
  • আমেরিকা ও ইউরোপ
  • এআই ও ডিজিটাল
  • খেলাধুলা
  • জাতীয়
  • জাতীয় বাজেট
  • জীবনযাপন
  • দুর্নীতি
  • প্রযুক্তি
  • ফুটবল
  • রাজধানী
  • রাজনীতি
  • শিল্প ও বাণিজ্য
  • সারাদেশ
  • স্টার্টআপ
  • স্বাস্থ্য

Recent News

হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকের ইন্তেকাল, ভুল চিকিৎসার অভিযোগে তদন্ত কমিটি

হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক রফিকের ইন্তেকাল, ভুল চিকিৎসার অভিযোগে তদন্ত কমিটি

August 24, 2026
নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৩

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৩

August 24, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

No Result
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.