• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, October 14, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Wednesday, October 14, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home জাতীয়

খাদ্যগুদামে অনিয়মে ছাড় নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী

সব জেলার খাদ্যগুদাম পর্যায়ক্রমে পরিদর্শনের ঘোষণা

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
2 months আগে
in জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
খাদ্যগুদামে অনিয়মে ছাড় নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলার খাদ্যগুদাম পরিদর্শন করা হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে তাঁর প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করাও তাঁর মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ।

তিনি বলেন, দেশের খাদ্যগুদামগুলোতে খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা যথাযথভাবে হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করা হবে। ইতোমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি খাদ্যগুদামে অনিয়মের ঘটনা শনাক্ত হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ বা সংকট মোকাবিলায় খাদ্য নিয়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হচ্ছে। খাদ্য মজুদের পাশাপাশি সরবরাহ ব্যবস্থার প্রতিও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

দেশে বর্তমানে সার সংকট নেই

দেশে সার সংকটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো সার সংকট নেই। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। সেখানে দেশে পর্যাপ্ত সার মজুদ থাকার কথা জানানো হয়েছে। তবে কোথাও কোথাও সার বিতরণে সমন্বয়ের ঘাটতি থাকতে পারে।

তিনি বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদনের জন্য সার সরবরাহ নিয়ে কৃষকদের কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

শিবালয়ে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিবালয়ে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

October 8, 2026
সাটুরিয়ায় সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, সাংবাদিক মহলের নিন্দা

সাটুরিয়ায় সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, সাংবাদিক মহলের নিন্দা

October 7, 2026
মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্য মন্ত্রীর মামাতো ভাই আটক

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্য মন্ত্রীর মামাতো ভাই আটক

October 7, 2026
হরিরামপুরে প্রায় ৫ কোটি টাকায় তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

হরিরামপুরে প্রায় ৫ কোটি টাকায় তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

October 1, 2026

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর আভাস

মানিকগঞ্জের পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট নৌরুটে ওয়াই-প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে এ প্রকল্পের সমীক্ষাসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। খুব দ্রুতই দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরুর বিষয়ে দেশবাসীকে জানানো হবে।

খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, তিনি দায়িত্বটি সঠিকভাবে পালন এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন। বিগত দিনে বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালেও নিজের মেধা ও সামর্থ্য দিয়ে কাজ করার চেষ্টা করেছেন বলে জানান তিনি।

নতুন দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকার মানুষও আনন্দিত হয়েছেন বলে জানান খাদ্যমন্ত্রী।

গণসংবর্ধনা অনুষ্ঠানে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, জেলা তথ্য অফিসার মো. নূর হোসেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিজ রওশন আরা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মাখন, ড্যাবের মানিকগঞ্জ জেলা সভাপতি ডা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ডা. বদরুল আলম চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম থেকে জাগীর-মেঘশিমুল পর্যন্ত কার্পেটিং রাস্তার উদ্বোধন করেন। পরে মুন্নু ক্যাফেটেরিয়ার সভাকক্ষে ব্যুরো অব সোশ্যাল ওয়াচ আয়োজিত ‘পরিবেশ বিষয়ক সেমিনার-২০২৬’-এর উদ্বোধন করেন।

সেমিনারে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে পরিবেশ সংরক্ষণকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ করণীয় সম্পর্কে নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এককভাবে কোনো উদ্যোগ নিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়।

তিনি মানিকগঞ্জের নদ-নদীগুলোকে দূষণমুক্ত করতে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Tags: খাদ্য নিরাপত্তাখাদ্যগুদামখাদ্যমন্ত্রীদ্বিতীয় পদ্মা সেতুনিরাপদ খাদ্যপরিবেশ এভাবেই পরবর্তী নিউজগুলোওমানিকগঞ্জসার সংকট
আগের খবর

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

পরবর্তী খবর

নয়াবাজারে ৭৩ টন বন্ডেড ডুপ্লেক্স বোর্ডসহ ১০ ট্রাক আটক

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

শিবালয়ে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সারাদেশ

শিবালয়ে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

by দেশবাংলা প্রতিদিন
6 days আগে
0

  শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়...

আরও পড়ুন
সাটুরিয়ায় সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, সাংবাদিক মহলের নিন্দা

সাটুরিয়ায় সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, সাংবাদিক মহলের নিন্দা

6 days আগে
মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্য মন্ত্রীর মামাতো ভাই আটক

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্য মন্ত্রীর মামাতো ভাই আটক

7 days আগে
হরিরামপুরে প্রায় ৫ কোটি টাকায় তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

হরিরামপুরে প্রায় ৫ কোটি টাকায় তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

2 weeks আগে
বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন

বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন

3 weeks আগে
পরবর্তী খবর
নয়াবাজারে ৭৩ টন বন্ডেড ডুপ্লেক্স বোর্ডসহ ১০ ট্রাক আটক

নয়াবাজারে ৭৩ টন বন্ডেড ডুপ্লেক্স বোর্ডসহ ১০ ট্রাক আটক

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

September 24, 2026
হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

October 3, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

1
এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ  -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

1
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0
রাণীনগরে ৫০ পূজা মন্ডপে সরকারি অনুদান প্রদান

রাণীনগরে ৫০ পূজা মন্ডপে সরকারি অনুদান প্রদান

October 13, 2026
চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

October 13, 2026

গ্রেফতারের আগেই পালিয়ে যায়-ওসি!

October 13, 2026
প্রেম মানেনা কোনো বাধা, থানায় মীমাংসার তিন দিনেই প্রেমিকের ঘরে প্রেমিকা

প্রেম মানেনা কোনো বাধা, থানায় মীমাংসার তিন দিনেই প্রেমিকের ঘরে প্রেমিকা

October 13, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • ক্রাইম নিউজ
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • চাঁপাইনবাবগঞ্জের খবর
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনধারা
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • ধর্মীয় উৎসব
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • নওগাঁর সংবাদ
  • পরিবেশ
  • পুলিশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বন্যা প্লাবিত
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মতামত
  • মধ্যনগর
  • মানববন্ধন
  • যোগাযোগ
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • শ্রমিক আন্দোলন
  • সাফল্যের গল্প
  • সাংস্কৃতিক
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

রাণীনগরে ৫০ পূজা মন্ডপে সরকারি অনুদান প্রদান

রাণীনগরে ৫০ পূজা মন্ডপে সরকারি অনুদান প্রদান

October 13, 2026
চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

October 13, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.