• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, September 9, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Wednesday, September 9, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home স্থানীয় সংবাদ

ঘোড়াঘাটের ভেতরে পলাশবাড়ীর সীমানা ফলক, ক্ষুব্ধ স্থানীয়রা

প্রচলিত সীমানার প্রায় ৫০০ মিটার ভেতরে ফলক নির্মাণের অভিযোগ; নথি ও মৌজা ম্যাপ পর্যালোচনার আশ্বাস প্রশাসনের

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
3 hours আগে
in স্থানীয় সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
ঘোড়াঘাটের ভেতরে পলাশবাড়ীর সীমানা ফলক, ক্ষুব্ধ স্থানীয়রা
Share on FacebookShare on Twitter

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রচলিত সীমানার প্রায় ৫০০ মিটার ভেতরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নতুন সীমানা ফলক নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। পুরোনো সীমানা ফলক ও দীর্ঘদিনের প্রচলিত সীমানা উপেক্ষা করে নতুন করে সীমানা নির্ধারণের অভিযোগ করেছেন তারা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামসহ স্থানীয় শতাধিক বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের প্রচলিত সীমানা এবং আগে স্থাপন করা সীমানা ফলক উপেক্ষা করে ঘোড়াঘাট উপজেলার ভেতরে গিয়ে পলাশবাড়ী উপজেলার নতুন সীমানা ফলক নির্মাণ করা হচ্ছে। সরকারি নথিতে দুই উপজেলার সীমানা নির্ধারিত থাকার পরও কীভাবে সেই সীমানার প্রায় ৫০০ মিটার ভেতরে গিয়ে নতুন করে পলাশবাড়ীর সীমানা নির্ধারণ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

স্থানীয়দের দাবি, সীমানায় কোনো পরিবর্তন হয়ে থাকলে এর পক্ষে সরকারি আদেশ, প্রজ্ঞাপন বা গেজেট রয়েছে কি না, তা স্পষ্ট করা প্রয়োজন।

সম্প্রতি ঘোড়াঘাট-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের করতোয়া নদীর ওপর নির্মিত সেতু-সংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতু পার হওয়ার আনুমানিক ১০০ মিটার পূর্ব দিকে ঘোড়াঘাট উপজেলা শেষ হয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শুরু হয়েছে। স্থানীয়দের দেখানো তথ্য অনুযায়ী, সেখানে আগে থেকেই একটি পুরোনো সীমানা ফলক রয়েছে। এতদিন সেটিই দুই জেলা ও উপজেলার সীমানা নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

ঘোড়াঘাট পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মমিন বলেন, ‘আগে থেকেই দুই উপজেলার সীমানা নির্ধারিত রয়েছে। এরপরও কাউকে না জানিয়ে পুরোনো সীমানা ফলক না মেনে পৌরশহরের প্রায় ৫০০ মিটার ভেতরে নতুন করে সীমানা ফলক তৈরি করা হচ্ছে।’

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

September 7, 2026
১২৫ একর জমিতে এক নলকূপের ভরসা, সেচের অভাবে ফেটে চৌচির আমনখেত

১২৫ একর জমিতে এক নলকূপের ভরসা, সেচের অভাবে ফেটে চৌচির আমনখেত

September 7, 2026
গাইবান্ধায় জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

September 5, 2026
দিনমজুর সেজে টাপেন্টাডল পাচার, ঘোড়াঘাটে গ্রেপ্তার ৪

দিনমজুর সেজে টাপেন্টাডল পাচার, ঘোড়াঘাটে গ্রেপ্তার ৪

September 4, 2026

তিনি বলেন, পুরোনো সীমানা ফলক অনুযায়ী করতোয়া সেতু, সেতুর ওপারে একটি শ্মশানঘাট এবং সড়কের পাশের কয়েকটি রেস্টুরেন্ট ঘোড়াঘাট পৌরসভার মধ্যে রয়েছে। কিন্তু নতুন সীমানা ফলক কার্যকর হলে সেতু, শ্মশানঘাট, কয়েকটি রেস্টুরেন্ট এবং সেতুর এ পাশের কয়েকটি বসতবাড়িও পলাশবাড়ী উপজেলার সীমানার মধ্যে পড়ে যাবে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ বলেন, ‘পূর্বের সীমানা ফলককে মাথায় রেখে প্রশাসনিক সীমানাসংক্রান্ত নথি, মৌজা ম্যাপ ও ভূমি রেকর্ড পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করা হবে।’

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি)সহ সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি নিয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানাব। আশা করছি, এর একটি সুষ্ঠু সমাধান হবে।’

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয়দের আপত্তি রয়েছে শুনেছি। সবার সঙ্গে আলোচনা করে এর কোনো সমাধান করা যায় কি না, তা দেখা হবে।’

তিনি আরও বলেন, যেহেতু স্থাপনাটি ইতোমধ্যে দাঁড়িয়ে গেছে, তাই অর্থের অপচয় না করে এক পাশে ‘স্বাগতম ঘোড়াঘাট’ এবং অন্য পাশে ‘স্বাগতম পলাশবাড়ী’ লেখা যায় কি না, সে বিষয়েও সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয়রা না চাইলে সেটিও করা হবে না।

এদিকে স্থানীয়দের আশঙ্কা, বিষয়টি দ্রুত পরিষ্কার না করা হলে ভবিষ্যতে শুধু সীমানা নিয়ে বিতর্কেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে জমির মালিকানা নির্ধারণ, সড়ক নির্মাণ ও সংস্কার, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, রাজস্ব আদায়সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে। তাই সরকারি নথিপত্র ও ভূমি রেকর্ড যাচাই করে দ্রুত সীমানা-সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়েছেন তারা।

Tags: উপজেলা সীমানাকরতোয়া সেতুগাইবান্ধাঘোড়াঘাটদিনাজপুরপলাশবাড়ীপ্রশাসনসীমানা ফলক
আগের খবর

ধর্মপাশায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ দোকানিকে ঢেউটিন ও খাদ্য সহায়তা

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অপরাধ ও আদালত

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

by দেশবাংলা প্রতিদিন
2 days আগে
0

  শাহিন মিয়া-গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯ বছরের শিশু মরিয়মকে ধর্ষণের অভিযোগে রাজু মিয়াকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন...

আরও পড়ুন
১২৫ একর জমিতে এক নলকূপের ভরসা, সেচের অভাবে ফেটে চৌচির আমনখেত

১২৫ একর জমিতে এক নলকূপের ভরসা, সেচের অভাবে ফেটে চৌচির আমনখেত

2 days আগে
গাইবান্ধায় জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

4 days আগে
দিনমজুর সেজে টাপেন্টাডল পাচার, ঘোড়াঘাটে গ্রেপ্তার ৪

দিনমজুর সেজে টাপেন্টাডল পাচার, ঘোড়াঘাটে গ্রেপ্তার ৪

5 days আগে
বিচারকের স্বাক্ষর-সিল জাল করে ভুয়া এফিডেভিট, গাইবান্ধায় মামলা

বিচারকের স্বাক্ষর-সিল জাল করে ভুয়া এফিডেভিট, গাইবান্ধায় মামলা

6 days আগে

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

August 21, 2026 - Updated On August 22, 2026
বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

August 24, 2026
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

0
ঘোড়াঘাটের ভেতরে পলাশবাড়ীর সীমানা ফলক, ক্ষুব্ধ স্থানীয়রা

ঘোড়াঘাটের ভেতরে পলাশবাড়ীর সীমানা ফলক, ক্ষুব্ধ স্থানীয়রা

September 9, 2026
ধর্মপাশায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ দোকানিকে ঢেউটিন ও খাদ্য সহায়তা

ধর্মপাশায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ দোকানিকে ঢেউটিন ও খাদ্য সহায়তা

September 9, 2026
নওগাঁয় নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নওগাঁয় নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

September 8, 2026
বাহুবলে মুসলিম ছাত্রীদের নিয়ে ‘লাভ ট্র্যাপের’ অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি

বাহুবলে মুসলিম ছাত্রীদের নিয়ে ‘লাভ ট্র্যাপের’ অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি

September 8, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • পরিবেশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মধ্যনগর
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

ঘোড়াঘাটের ভেতরে পলাশবাড়ীর সীমানা ফলক, ক্ষুব্ধ স্থানীয়রা

ঘোড়াঘাটের ভেতরে পলাশবাড়ীর সীমানা ফলক, ক্ষুব্ধ স্থানীয়রা

September 9, 2026
ধর্মপাশায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ দোকানিকে ঢেউটিন ও খাদ্য সহায়তা

ধর্মপাশায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ দোকানিকে ঢেউটিন ও খাদ্য সহায়তা

September 9, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.