
মনোয়ার হোসেন-কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম বাজারের মাইক্রোস্ট্যান্ড প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।
চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু ও সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন।
সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন-অর রশিদ মজুমদার, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মুক্তু, মো. শাহআলম, খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলাল, সহ-সভাপতি গাজী শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, পৌরসভা মহিলা দলের সভাপতি মরিয়ম আক্তার শিখা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত মিঞা মোহাম্মদ জোবায়ের, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফখরুল হাসান এবং পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি মাইক্রোস্ট্যান্ড প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে গিয়ে শেষ হয়।
















