• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, September 22, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Tuesday, September 22, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home জাতীয়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে UNFPA প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

বাল্যবিবাহ প্রতিরোধ, নারী-শিশুর সুরক্ষা ও ডিএনএ ল্যাব সম্প্রসারণ নিয়ে আলোচনা

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
1 day আগে
in জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে UNFPA প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপির সঙ্গে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ Catherine Breen Kamkong সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ফ্যামিলি কার্ড কর্মসূচি, নারী শিক্ষা, জেন্ডার সমতা অর্জন, নারী ও শিশুর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক সহিংসতা, কৈশোরকালীন স্বাস্থ্য, মা ও শিশু সহায়তা কর্মসূচি (MCBP), ডিএনএ ল্যাব, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (OCC), শিশু অধিকার সুরক্ষা, শিশুশ্রম নিরসন, অনলাইন প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ, সাইবার বুলিং এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী UNFPA-কে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে UNFPA-এর উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত অত্যাধুনিক ডিএনএ ল্যাবরেটরির কার্যক্রম সম্পর্কে UNFPA-এর প্রতিনিধিকে অবহিত করেন। তিনি জানান, বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন এবং নারী ও শিশুদের আইনি সুরক্ষা আরও সুদৃঢ় করতে সরকার ডিএনএ ল্যাবের কার্যক্রম পর্যায়ক্রমে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা করেছে।

এ কার্যক্রম দ্রুত ও সফলভাবে বাস্তবায়নে UNFPA-এর কারিগরি ও জ্ঞানগত সহায়তা কামনা করেন মন্ত্রী। এ সময় UNFPA-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

মধ্যনগরে শিক্ষার্থীদের নিয়ে ওসির মাদক ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা

মধ্যনগরে শিক্ষার্থীদের নিয়ে ওসির মাদক ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা

September 15, 2026
মধ্যনগরে বাল্যবিবাহ-যৌতুক ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান ডিসির

মধ্যনগরে বাল্যবিবাহ-যৌতুক ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান ডিসির

September 4, 2026

মন্ত্রী জানান, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সচেতনতা দৃশ্যমান হচ্ছে বলেও জানান তিনি।

সাক্ষাৎকালে UNFPA-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ Catherine Breen Kamkong বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও অঙ্গীকারের প্রশংসা করেন।

তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহ সম্পূর্ণ দূরীকরণে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আসন্ন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও এ সংক্রান্ত ১৬ দিনব্যাপী কর্মসূচি সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। দিবসটির কর্মসূচি শুধু ঢাকাকেন্দ্রিক না রেখে জেলা ও তৃণমূল পর্যায়েও ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

সাক্ষাতের শেষ পর্যায়ে দেশের তৃণমূল পর্যায়ের নারীদের তৈরি ঐতিহ্যবাহী ও হস্তশিল্প পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে নারী উদ্যোক্তাদের যুগোপযোগী বিপণন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী।

Tags: UNFPAডিএনএ ল্যাবনারী অধিকারনারী উদ্যোক্তানারী ও শিশুবাল্যবিবাহমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সমাজকল্যাণ মন্ত্রণালয়
আগের খবর

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হলো পাঁচ নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক

পরবর্তী খবর

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

মধ্যনগরে শিক্ষার্থীদের নিয়ে ওসির মাদক ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা
মধ্যনগর

মধ্যনগরে শিক্ষার্থীদের নিয়ে ওসির মাদক ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা

by দেশবাংলা প্রতিদিন
1 week আগে
0

  মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়াস্থ লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে...

আরও পড়ুন
মধ্যনগরে বাল্যবিবাহ-যৌতুক ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান ডিসির

মধ্যনগরে বাল্যবিবাহ-যৌতুক ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান ডিসির

3 weeks আগে
পরবর্তী খবর
শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

August 21, 2026 - Updated On August 22, 2026
বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

August 24, 2026
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

0
মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

September 22, 2026
রাজনীতি হোক মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়- সারোয়ার জাহান

রাজনীতি হোক মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়- সারোয়ার জাহান

September 22, 2026
হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময়

হরিরামপুরে সোলার নেট মিটারিং ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময়

September 22, 2026
নির্দেশনার পরও কমিটি হয়নি বদলগাছীর মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে

নির্দেশনার পরও কমিটি হয়নি বদলগাছীর মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে

September 22, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • ক্রাইম নিউজ
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • চাঁপাইনবাবগঞ্জের খবর
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনধারা
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • নওগাঁর সংবাদ
  • পরিবেশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বন্যা প্লাবিত
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মতামত
  • মধ্যনগর
  • যোগাযোগ
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • শ্রমিক আন্দোলন
  • সাংস্কৃতিক
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

September 22, 2026
রাজনীতি হোক মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়- সারোয়ার জাহান

রাজনীতি হোক মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়- সারোয়ার জাহান

September 22, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.