• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, October 10, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Saturday, October 10, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home ব্যবসা শিল্প ও বাণিজ্য

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
7 hours আগে
in শিল্প ও বাণিজ্য, স্থানীয় সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা
Share on FacebookShare on Twitter

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়কামতা গ্রামে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার আয়োজনে ‘হাতে বোনা খাদি ও কুমিল্লা: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে ড. সায়মা ফেরদৌস বলেন, “খাদি আমাদের এই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের অংশ। এ শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তা না হলে কুমিল্লার খাদি কেবল জিআই পণ্য হিসেবে খাতা-কলমে থাকবে, বাস্তবে এর অস্তিত্ব হারিয়ে যাবে।”

তিনি আরও বলেন, কুমিল্লার খাদি শুধু একটি কাপড়ের নাম নয়; এটি এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কর্মসংস্থানের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। দীর্ঘদিন ধরে স্থানীয় তাঁতি, সুতা প্রস্তুতকারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা এ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে পরিবর্তিত বাজারব্যবস্থা, উৎপাদন ব্যয়, কাঁচামাল সরবরাহ এবং আধুনিক বিপণনব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলা খাদিশিল্পের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

ড. সায়মা ফেরদৌস বলেন, ঐতিহ্যবাহী খাদিশিল্পকে টিকিয়ে রাখা, উৎপাদনকারীদের স্বার্থ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের এ শিল্পে সম্পৃক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে। সংশ্লিষ্টদের অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে খাদিশিল্পের বিদ্যমান সংকট চিহ্নিত করা এবং ভবিষ্যৎ সম্ভাবনা কাজে লাগানোর পথ খুঁজে বের করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

কুমিল্লার দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, পিস্তল-গুলিসহ আটক-১

কুমিল্লার দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, পিস্তল-গুলিসহ আটক-১

October 9, 2026
চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি

চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি

October 8, 2026
চৌদ্দগ্রামে “কিশোর গ্যাং ১২০৭”-এর দুই লিডার গ্রেফতার

চৌদ্দগ্রামে “কিশোর গ্যাং ১২০৭”-এর দুই লিডার গ্রেফতার

October 5, 2026
চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

October 5, 2026

তিনি বলেন, বিশেষ করে সুতা কাটা নারী শ্রমিক, খাদি কাপড় উৎপাদনকারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদানকে গুরুত্ব দিয়ে শিল্পটির উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং কুমিল্লার ঐতিহ্যবাহী খাদির বাজার সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হতে পারে।

দেবিদ্বার উপজেলার খাদিপল্লি হিসেবে পরিচিত বড়কামতা গ্রামে আয়োজিত এ সেমিনারে খাদি কাপড় উৎপাদনকারী, সুতা কাটার কাজে নিয়োজিত নারী শ্রমিক, তুলা সরবরাহকারী এবং খাদিশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্ডের পরিচালক (গবেষণা) ড. শেখ মাসুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশাসন) আইরিন সুলতানা, দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সাল উদ্দিন, কুমিল্লা খাদি ঘরের স্বত্বাধিকারী বাবু প্রদীপ কুমার রাহা, ফ্যাশন ডিজাইনার ফাইকুজ্জামান বাদশাহ এবং তাঁত বোর্ডের পরিকল্পনা ও বাস্তবায়নকারী আইয়ুব আলীসহ অন্যরা।

সেমিনারে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষের ভূমিকা এবং এ শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের মানুষের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। খাদি উৎপাদনের সঙ্গে যুক্ত নারী শ্রমিক থেকে শুরু করে উৎপাদক, তুলা সরবরাহকারী ও উদ্যোক্তাদের একসঙ্গে যুক্ত করে শিল্পটির সামগ্রিক চিত্র তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিশিল্পের বিকাশে উৎপাদক, শ্রমিক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ শিল্পটিকে আরও টেকসই ও প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়ক হতে পারে।

Tags: ঐতিহ্যবাহী শিল্পকুমিল্লাখাদিশিল্পড. সায়মা ফেরদৌসদেবিদ্বারবড়কামতাবার্ড
আগের খবর

নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই নাটক, ৬ জন আটক

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

কুমিল্লার দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, পিস্তল-গুলিসহ আটক-১
ক্রাইম নিউজ

কুমিল্লার দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, পিস্তল-গুলিসহ আটক-১

by দেশবাংলা প্রতিদিন
9 hours আগে
0

  মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বার থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া...

আরও পড়ুন
চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি

চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় ডা. কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি

1 day আগে
চৌদ্দগ্রামে “কিশোর গ্যাং ১২০৭”-এর দুই লিডার গ্রেফতার

চৌদ্দগ্রামে “কিশোর গ্যাং ১২০৭”-এর দুই লিডার গ্রেফতার

4 days আগে
চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

4 days আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

6 days আগে
পরবর্তী খবর
চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

September 24, 2026
হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

October 3, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

1
এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ  -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

1
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0
বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, গঠিত হলো ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, গঠিত হলো ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

October 9, 2026
চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি

October 9, 2026
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা

October 9, 2026
নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই নাটক, ৬ জন আটক

নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই নাটক, ৬ জন আটক

October 9, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • ক্রাইম নিউজ
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • চাঁপাইনবাবগঞ্জের খবর
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনধারা
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • নওগাঁর সংবাদ
  • পরিবেশ
  • পুলিশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বন্যা প্লাবিত
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মতামত
  • মধ্যনগর
  • যোগাযোগ
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • শ্রমিক আন্দোলন
  • সাফল্যের গল্প
  • সাংস্কৃতিক
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, গঠিত হলো ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের সম্মেলন, গঠিত হলো ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

October 9, 2026
চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি

October 9, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.