• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, October 8, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Thursday, October 8, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home জাতীয় অপরাধ ও আদালত

তাহিরপুরে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের সংঘর্ষ, আহত ২০

ক্রিকেটের বল ইজিবাইকে লাগাকে কেন্দ্র করে বিরোধ; বাড়িঘর-দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
2 hours আগে
in অপরাধ ও আদালত, স্থানীয় সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
তাহিরপুরে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের সংঘর্ষ, আহত ২০
Share on FacebookShare on Twitter

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে ক্রিকেট খেলার বল ইজিবাইকে লাগাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের মধ্য তাহিরপুর এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ২০ থেকে ৩০টি বসতঘর ও চারটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এছাড়া মধ্য তাহিরপুর গ্রামের আলকাছ মিয়ার একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১২টার দিকে তাহিরপুর-জামালগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন আগে বীরজয় লক্ষ্মী ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকজন শিশু ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে বলটি পাশের সড়ক দিয়ে যাওয়া মধ্য তাহিরপুর গ্রামের জালাল মিয়ার ইজিবাইকে গিয়ে লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্য তাহিরপুর গ্রামের হাফিজ মিয়ার সঙ্গে খেলোয়াড়দের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।

এরই জেরে ওই দিন বিকেলে তাহিরপুর বাজারে ধুতমা গ্রামের জসিম উদ্দিনকে মধ্য তাহিরপুর গ্রামের কয়েকজন মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাফিজ মিয়াকে বীরনগর গ্রামের কয়েকজন মারধর করেন বলে স্থানীয়রা জানান। এসব ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

No Content Available

স্থানীয় সূত্রের দাবি, মঙ্গলবার রাতে বীরনগর গ্রামের একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এতে বুধবার সকালে বীরনগর, জয়নগর, লক্ষ্মীপুর ও ধুতমা গ্রামের লোকজনকে যার কাছে যে অস্ত্র রয়েছে, তা নিয়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয় বলে অভিযোগ ওঠে। এ ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধ মীমাংসার চেষ্টা চালায়। তবে এতে পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

বুধবার দুপুরে বীরনগর, জয়নগর, লক্ষ্মীপুর ও ধুতমা গ্রামের লোকজন নৌকাযোগে মধ্য তাহিরপুর এলাকায় এসে হামলা চালায় বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। এ সময় কয়েকটি বসতঘর ও দোকানে ভাঙচুর করা হয়। একপর্যায়ে আলকাছ মিয়ার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে মধ্য তাহিরপুর গ্রামের লোকজন প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা তানিম আহমদ লিংকন ও রহিমা বেগম অভিযোগ করেন, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে মসজিদের মাইকে বুধবার হামলার ঘোষণা দেওয়া হয়েছিল। দুপুরে চার গ্রামের বিপুলসংখ্যক মানুষ নৌকাযোগে তাদের এলাকায় এসে হামলা চালায়। এ সময় বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের পাশাপাশি নারীদের মারধর এবং একটি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ করেন তারা।

তবে বীরনগর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য বাবুল মিয়ার ভাষ্য, শিশুদের ক্রিকেট খেলার সময় ইজিবাইকে বল লাগাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। পরে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। বুধবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও স্থানীয় লোকজন ও প্রশাসনের উদ্যোগে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

জয়নগর গ্রামের বাসিন্দা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি থেকে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন উল্লেখ করে বলেন, এ ঘটনায় তারা বিব্রত ও লজ্জিত। এলাকার কিছু অতিউৎসাহী মানুষের কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা, উপজেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করেছে বলে জানান তিনি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, কয়েক দিন আগে ঘটে যাওয়া একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় বুধবার সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tags: ক্রিকেটের বল ইজিবাইকে লাগাকে কেন্দ্র করে বিরোধ; বাড়িঘর-দোকানে হামলাভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ
আগের খবর

সাটুরিয়ায় সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, সাংবাদিক মহলের নিন্দা

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

No Content Available

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নওগাঁয় চাঁদাবাজি মামলায় ১ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

September 24, 2026
হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের বানিয়াচং নবীগঞ্জ সড়কে সিএনজি ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

October 3, 2026
হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

হরিরামপুরের নতুন ইউএনও ফারজানা আক্তারের দায়িত্ব গ্রহণ

September 6, 2026
বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

বিরোধী দল একপেশে আচরণের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান

1
এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ  -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

1
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0
তাহিরপুরে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের সংঘর্ষ, আহত ২০

তাহিরপুরে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের সংঘর্ষ, আহত ২০

October 7, 2026
সাটুরিয়ায় সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, সাংবাদিক মহলের নিন্দা

সাটুরিয়ায় সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, সাংবাদিক মহলের নিন্দা

October 7, 2026
আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের র‍্যালি-মানববন্ধন

আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের র‍্যালি-মানববন্ধন

October 7, 2026
মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্য মন্ত্রীর মামাতো ভাই আটক

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্য মন্ত্রীর মামাতো ভাই আটক

October 7, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • উপজেলা সংবাদ
  • কাবাডি খেলা
  • কুমিল্লা
  • কৃষি
  • ক্রাইম নিউজ
  • খেলাধুলা
    • ফুটবল
  • গাইবান্ধা | শ্রমিক সংগঠন
  • চাঁপাইনবাবগঞ্জের খবর
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনধারা
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ম ও সমাজ
  • ধর্ম ও সংস্কৃতি
  • নওগাঁ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • নওগাঁর সংবাদ
  • পরিবেশ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • বন্যা প্লাবিত
  • বাঙালি ঐতিহ্য
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মতামত
  • মধ্যনগর
  • যোগাযোগ
  • লাখাইয়ের খবর
  • শিক্ষা
  • শ্রমিক আন্দোলন
  • সাফল্যের গল্প
  • সাংস্কৃতিক
  • সুনামগঞ্জ
  • স্থানীয় সংবাদ
  • স্থানীয় সংবাদ
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • হবিগঞ্জ

Recent News

তাহিরপুরে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের সংঘর্ষ, আহত ২০

তাহিরপুরে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের সংঘর্ষ, আহত ২০

October 7, 2026
সাটুরিয়ায় সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, সাংবাদিক মহলের নিন্দা

সাটুরিয়ায় সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, সাংবাদিক মহলের নিন্দা

October 7, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.