• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, August 28, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Friday, August 28, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home জাতীয় অপরাধ ও আদালত

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর ওপর দফায় দফায় হামলা, স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট

ঘরের তালা ভেঙে প্রবেশ করে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
14 hours আগে
in অপরাধ ও আদালত
Reading Time: 1 min read
0 0
A A
0
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর ওপর দফায় দফায় হামলা, স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট
Share on FacebookShare on Twitter

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর স্ত্রীর ওপর দফায় দফায় হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ঘরের তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ করেছেন ভুক্তভোগী তাছলিমা আক্তার (৩৫)। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের কোরিয়া প্রবাসী লুৎফুল হুদা মজুমদার রিপনের বাড়িতে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বুধড়া গ্রামের লুৎফুল হুদা মজুমদার দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে জীবিকার তাগিদে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে পরিবারের সদস্যদের ব্যয় বহনের পাশাপাশি বাড়িতে পাকা দালান নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাসের ব্যবস্থা করেন তিনি।

অভিযোগে বলা হয়, ২০২২ সালে পারিবারিকভাবে বিয়ে করে সংসার শুরু করেন লুৎফুল হুদা মজুমদার। বিয়ের মাত্র ২১ দিনের মাথায় জীবিকার প্রয়োজনে তিনি আবার দক্ষিণ কোরিয়ায় চলে যান। এরপর থেকেই তার বড় ভাই নজরুল হুদা স্বপন, নাজমুল হুদা রতনসহ পরিবারের কয়েকজন সদস্য তাছলিমা আক্তারের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, নির্যাতনের একপর্যায়ে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এরপরও নির্যাতনের মাত্রা কমেনি বলে দাবি করেন তিনি।

সর্বশেষ গত শুক্রবার সকালে নজরুল হুদা স্বপন, নাজমুল হুদা রতন, রতনের ছেলে রুদ্র ও রাফিসহ পরিবারের কয়েকজন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তার বসতঘরের তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তারা অতর্কিত হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে সেখানে থাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যান বলে অভিযোগ করেন তাছলিমা।

শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। যাওয়ার সময় বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাকে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

August 28, 2026
চৌদ্দগ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান আশিকের সঙ্গে জয়মঙ্গলপুরবাসীর মতবিনিময়

চৌদ্দগ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান আশিকের সঙ্গে জয়মঙ্গলপুরবাসীর মতবিনিময়

August 26, 2026
চৌদ্দগ্রামে ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস ও ৯০ কেজি গাঁজা জব্দ

চৌদ্দগ্রামে ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস ও ৯০ কেজি গাঁজা জব্দ

August 23, 2026

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

August 19, 2026 - Updated On August 20, 2026

এ ঘটনায় প্রতিকার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাছলিমা আক্তার গত বুধবার চৌদ্দগ্রাম থানায় ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী তাছলিমা আক্তার বলেন, “বিয়ের পর থেকেই আমার ওপর অমানবিক নির্যাতন শুরু করে আমার ভাশুরসহ স্বামীর পরিবারের লোকজন। তাদের নির্যাতনের কারণে আমার গর্ভের সন্তানও নষ্ট হয়ে যায়। এরপরও স্বামীর কথা রাখতে গিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করিনি। কিন্তু গত শুক্রবার তারা পরিকল্পিতভাবে আমার ঘরের তালা ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এ সময় আমার স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।”

অভিযোগের বিষয়ে প্রধান অভিযুক্ত নজরুল হুদা স্বপনের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বলেন, “গৃহবধূর অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রকুমিল্লাকুমিল্লা | অপরাধ চৌদ্দগ্রামথানায় অভিযোগপ্রবাসীর স্ত্রীলুটপাটস্বর্ণালঙ্কারহামলা
আগের খবর

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত ১৬২, নিখোঁজ শত শত

পরবর্তী খবর

চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শিক্ষা

চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

by দেশবাংলা প্রতিদিন
14 hours আগে
0

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসএসসি ও অষ্টম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

আরও পড়ুন
চৌদ্দগ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান আশিকের সঙ্গে জয়মঙ্গলপুরবাসীর মতবিনিময়

চৌদ্দগ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান আশিকের সঙ্গে জয়মঙ্গলপুরবাসীর মতবিনিময়

2 days আগে
চৌদ্দগ্রামে ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস ও ৯০ কেজি গাঁজা জব্দ

চৌদ্দগ্রামে ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস ও ৯০ কেজি গাঁজা জব্দ

5 days আগে

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

1 week আগে
পরবর্তী খবর
চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

August 21, 2026 - Updated On August 22, 2026
বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

August 24, 2026
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

August 19, 2026 - Updated On August 20, 2026
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

0

পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৬ বাংলাদেশিকে ভারতে ফিরিয়ে নিল বিএসএফ

August 28, 2026
ডাকাতি মামলায় এমপির পিএসের ভাইকে আটক, ছেড়ে দেওয়ার অভিযোগ

ডাকাতি মামলায় এমপির পিএসের ভাইকে আটক, ছেড়ে দেওয়ার অভিযোগ

August 28, 2026
চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

August 28, 2026
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর ওপর দফায় দফায় হামলা, স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর ওপর দফায় দফায় হামলা, স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট

August 27, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • কৃষি
  • খেলাধুলা
    • ফুটবল
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • দুর্ঘটনা
  • ধর্ম ও সমাজ
  • নওগাঁ | স্থানীয় সংবাদ | প্রত্নসম্পদ
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মধ্যনগর
  • শিক্ষা
  • হবিগঞ্জ

Recent News

পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৬ বাংলাদেশিকে ভারতে ফিরিয়ে নিল বিএসএফ

August 28, 2026
ডাকাতি মামলায় এমপির পিএসের ভাইকে আটক, ছেড়ে দেওয়ার অভিযোগ

ডাকাতি মামলায় এমপির পিএসের ভাইকে আটক, ছেড়ে দেওয়ার অভিযোগ

August 28, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.