
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (Customs Intelligence and Investigation Directorate—CIID)-এর ধারাবাহিক নজরদারিতে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ আটক করা হয়েছে।
আজ ০২/১০/২০২৬ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এর অভিযানে সর্বমোট ৫৯৫ কার্টন সিগারেট, ২৪.২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার Black Label মদ আটক করা হয়। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় UL189 (Colombo–Dhaka) ফ্লাইটযোগে আগত পাঁচ যাত্রীর ব্যাগেজ পৃথকভাবে স্ক্যান ও তল্লাশি করে Mohammad Robel-এর কাছ থেকে ১৬১ কার্টন সিগারেট ও ৬.৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম, Abdullah Al Mobarak-এর কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৫.৮ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম, Khorshed Alom-এর কাছ থেকে ১৮৮ কার্টন সিগারেট, Mst Rabeya Begum-এর কাছ থেকে ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং Md Golap-এর কাছ থেকে আরও ৯ কার্টন সিগারেট আটক করা হয়।
এছাড়া Air India-এর AI2183 (Mumbai–Dhaka) ফ্লাইটে আগত Mubarak Hossain-এর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ১০ লিটার Black Label ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়।
সব মিলিয়ে অভিযানে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪.২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।
গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযান অব্যাহত














