• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, August 26, 2026
  • লগ ইন করুন
দেশ বাংলা প্রতিদিন
ADVERTISEMENT
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • Home
    • Home – Layout 1
    • Home – Layout 2
    • Home – Layout 3
    • Home – Layout 4
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • সারাদেশ
  • Uncategorized
  • রাজনীতি
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ
Wednesday, August 26, 2026
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
দেশ বাংলা প্রতিদিন
কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
Home Uncategorized

চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, হাড়িয়ারকুঠিতে ইউপি সদস্য-এলাকাবাসীর মানববন্ধন

দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি

দেশবাংলা প্রতিদিন by দেশবাংলা প্রতিদিন
18 hours আগে
in Uncategorized
Reading Time: 1 min read
0 0
A A
0
চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, হাড়িয়ারকুঠিতে ইউপি সদস্য-এলাকাবাসীর মানববন্ধন
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার ৪ নম্বর হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কুমারেশ রায়ের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দায়িত্ব পালনে অবহেলাসহ বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাংগীরহাট বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে জবাবদিহি নিশ্চিত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজুমদার রহমান। তিনি অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে তাকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয় না। এ ছাড়া কিছু কাজের ক্ষেত্রে আগাম অর্থ দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

মজুমদার রহমানের আরও অভিযোগ, চেয়ারম্যান নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকেন না। ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগও তোলেন তিনি।

এ ছাড়া ইউনিয়নের একটি সরকারি উদ্যানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে পছন্দের ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার অভিযোগও মানববন্ধন থেকে করা হয়।

কর আদায়ের অর্থ ব্যয় নিয়েও প্রশ্ন

মানববন্ধনে ইউনিয়ন পরিষদের বসতবাড়ির কর আদায় এবং সেই অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন অংশগ্রহণকারীরা।

এই বিষয়ের অন্যান্য খবরপড়ুন

No Content Available

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনিমেষ সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, চলতি বছরের এপ্রিল মাসে রেজুলেশনের মাধ্যমে বসতবাড়ির কর আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এ পর্যন্ত মোট ৩ লাখ ৯৯ হাজার ৫০৫ টাকা কর আদায় হয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, আদায়কৃত অর্থের মধ্যে বিভিন্ন সম্মানী বাবদ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সম্মানী বাবদ প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা এবং অন্যান্য খাতে প্রায় ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। বর্তমানে পরিষদের ব্যাংক হিসাবে প্রায় ২ লাখ ৪ হাজার ৬০০ টাকা জমা রয়েছে বলেও জানান তিনি।

কর আদায়ের অর্থ দিয়ে সেলাই মেশিন বিতরণ ও সড়কের পাশে গাছ লাগানোর বিষয়ে জানতে চাইলে প্রশাসনিক কর্মকর্তা অনিমেষ সরকার বলেন, এসব কার্যক্রম করের অর্থ থেকে করা হয়নি; ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে তা বাস্তবায়ন করা হয়েছে।

চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি

অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান বাবু কুমারেশ রায়কে পাওয়া যায়নি। পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মানববন্ধনে অংশ নেওয়া ইউপি সদস্য ও স্থানীয়রা চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাইয়ের দাবি জানান। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তারা।

Tags: রংপুর #তারাগঞ্জ #হাড়িয়ারকুঠি #ইউনিয়নপরিষদ #মানববন্ধন #চেয়ারম্যান #অনিয়ম #দুর্নীতিরঅভিযোগ #স্থানীয়সংবাদ
আগের খবর

সাংবাদিক কবির নেওয়াজ রাজকে দেশবাংলা প্রতিদিনের সম্পাদক, এ এম সারোয়ার জাহানের শুভেচ্ছা

পরবর্তী খবর

শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

দেশবাংলা প্রতিদিন

দেশবাংলা প্রতিদিন

আরও পড়ুনঃ

No Content Available
পরবর্তী খবর
শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

শিবগঞ্জ সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

হাওরপাড়ের সেই ছেলেটি আজ ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

August 25, 2026
পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

পাঠকের আস্থা-ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ‘দেশবাংলা প্রতিদিন

August 21, 2026 - Updated On August 22, 2026
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

August 19, 2026 - Updated On August 20, 2026
বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

বানিয়াচংয়ে ২০০ ইয়াবাসহ হত্যা মামলার আসামি জালাল গ্রেপ্তার

August 24, 2026
ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

ভোলা সদর হাসপাতালে শয্যা সংকট, মেঝেতে শিশু রোগী

0
ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

ব্রিটেনে গুলিতে নিহত বিশ্বনাথের যুবক মাছুম

0

কুমিল্লায় বিস্ফোরক মামলায় দুই জেএমবি সদস্যের ২০ বছর এবং নারী আসামির ৮ বছর কারাদণ্ড

0
রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

রামেকের অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ছাত্রদলের ৯ দফা দাবি

0
রক্তাক্ত চক্রান্ত সফল হতে দেব না: নেতানিয়াহুকে এরদোয়ান

রক্তাক্ত চক্রান্ত সফল হতে দেব না: নেতানিয়াহুকে এরদোয়ান

August 26, 2026
সাবেক চেয়ারম্যানের বাড়িতে ৭২ বস্তা সার, জব্দের পর অর্থদণ্ড

সাবেক চেয়ারম্যানের বাড়িতে ৭২ বস্তা সার, জব্দের পর অর্থদণ্ড

August 25, 2026
স্কুলে যাওয়ার পথে সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, সদর থানায় মামলা

স্কুলে যাওয়ার পথে সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, সদর থানায় মামলা

August 25, 2026
হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন

হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন

August 25, 2026

Recent News

Facebook Twitter LinkedIn Youtube RSS
AM Sarwar Jahan

প্রকাশক ও সম্পাদকঃ এএম. সারোয়ার জাহান

অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪

Mail: editordeshbanglapratidin@gmail.com

Webmail: admin@deshbanglapratidin.com

News mail: newsalldbp@gmail.com

Call: +880 1928-898558, 01608-876214

ক্যাটাগরি অনুযায়ী খবর দেখুন

  • Uncategorized
  • আইনশৃঙ্খলা
  • আন্তর্জাতিক
    • আমেরিকা ও ইউরোপ
  • কৃষি
  • খেলাধুলা
    • ফুটবল
  • জাতীয়
    • অপরাধ ও আদালত
    • দুর্নীতি
    • রাজধানী
    • রাজনীতি
    • সারাদেশ
  • জীবনযাপন
    • স্বাস্থ্য
  • প্রযুক্তি
    • এআই ও ডিজিটাল
    • স্টার্টআপ
  • ব্যবসা
    • জাতীয় বাজেট
    • শিল্প ও বাণিজ্য
  • মধ্যনগর
  • হবিগঞ্জ

Recent News

রক্তাক্ত চক্রান্ত সফল হতে দেব না: নেতানিয়াহুকে এরদোয়ান

রক্তাক্ত চক্রান্ত সফল হতে দেব না: নেতানিয়াহুকে এরদোয়ান

August 26, 2026
সাবেক চেয়ারম্যানের বাড়িতে ৭২ বস্তা সার, জব্দের পর অর্থদণ্ড

সাবেক চেয়ারম্যানের বাড়িতে ৭২ বস্তা সার, জব্দের পর অর্থদণ্ড

August 25, 2026

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

কোনো কিছু পাওয়া যায়নি
View All Result
  • জাতীয়
  • সারাদেশ
  • অপরাধ ও আদালত
  • দুর্নীতি
  • রাজনীতি
  • Uncategorized
  • জীবনযাপন
  • স্বাস্থ্য
  • প্রযুক্তি
  • আমেরিকা ও ইউরোপ

© 2026 SA Shuvo Sheikh - Premium WordPress theme developed by SA Shuvo Sheikh.

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.