সাজিদুর রহমান বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবলে ১৪ বছর বয়সী নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে সানু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হরিতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে সানু মিয়ার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা করেন শিশুটির মা সাফিয়া খাতুন। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে হরিতলা গ্রামে অভিযান চালিয়ে সানু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে।














