
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি), সদর দক্ষিণ এএসএম নুরুল আখতার নিলয়। উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা তথ্য কর্মকর্তা ফাতেমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী মো. ইয়াছিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ইশা বহুমুখী সমবায় সমিতির নির্বাহী সদস্য রহিম বাদশা, বাতিসা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা এবং উজিরপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ।
আলোচনা সভা শেষে মৎস্যজীবী ও বহুমুখী সমবায় সমিতিগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন অতিথিরা।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন