
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার মধ্যে গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা গ্রহণের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছে ধর্মপাশা উপজেলা। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রাম আদালতের কার্যক্রমে এ সাফল্য অর্জন করে উপজেলাটি।
২৫ অক্টোবর ২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলা গ্রাম আদালত প্রকল্পের ব্যবস্থাপক আমিনুর রহমানের ব্যবস্থাপনায় এ সম্মাননা প্রদান করা হয়। সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বণিক ধর্মপাশা উপজেলাকে এ বিশেষ সম্মাননা প্রদান করেন।
ধর্মপাশা উপজেলা গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহাবুবুল আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের দিকনির্দেশনা এবং হিসাব সহকারী, প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আন্তরিক প্রচেষ্টার ফলে এ সম্মাননা অর্জন করা সম্ভব হয়েছে।
তিনি এ অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন