
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত আনন্দ র্যালিটি চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ বীর উত্তম জিয়াউর রহমান হলের সামনে থেকে বের হয়। র্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন।
চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব শাহনেওয়াজ মজুমদার এবং পৌরসভা যুবদলের সদস্যসচিব বদিউল আলম নোমান খাঁ।
এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক; উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, আবুল হাশেম, নূর মোহাম্মদ, আবু বক্কর ছিদ্দিক, শাহাদাত হোসেন ফরায়েজী, রফিকুল ইসলাম শামীম, দেলোয়ার হোসেন মজুমদার মাছুম ও মোহাম্মদ রিপন; পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের ও ইয়াছিন সবুজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন কাশিনগর উত্তর যুবদলের সভাপতি গাজী ইয়াকুব, উজিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কালিকাপুর যুবদলের সাধারণ সম্পাদক আফজাল শরীফ, শুভপুর উত্তর যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক আবিল হাসেম, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাফর আহম্মদ, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিউদ্দিন নয়ন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, কাজী শাহ আলম, বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক শিফন খোন্দকার, জগন্নাথদিঘী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুন্নবী মানিক, গুনবতী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা ও সদস্যসচিব আরিফ জিয়া, আলকরা ইউনিয়ন যুবদলের সভাপতি রবিন পাটোয়ারী এবং শ্রীপুর ইউনিয়ন যুবদল নেতা এনামুল হক ও মোবারক হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী রাব্বি, সাধারণ সম্পাদক মো. বুট্টু ও যুগ্ম আহ্বায়ক কাজী রহিম; ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন; ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আলমগীর হোসেন, মো. ইয়াছিন, মো. ইউনুস, মো. মিজান ও মো. সোহাগ এবং ৬ নম্বর ওয়ার্ড যুবদল নেতা গাজী আনোয়ার হোসেন ও মো. মানিকসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন