
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার:
নওগাঁয় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার নিয়ামতপুর উপজেলার কাটাপুকুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে নিয়ামতপুর থানা পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর থানা পুলিশের একটি দল কাটাপুকুর গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ৫০ লিটার চোলাই মদসহ চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নিয়ামতপুর থানার কাটাপুকুর গ্রামের মৃত রুপাই মুর্মুর ছেলে সুনীল মুর্মু (৪৫), মৃত মারাং মুর্মুর ছেলে গোপাল মতি (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার হলাসপুর গ্রামের মৃত অনিল মাহালীর ছেলে গৌরাঙ্গ মাহালী (৪২) ও মৃত বিদেশী মাহালীর ছেলে লিটন মাহালী (৩৫)।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাঁদের নাম-পরিচয় জানিয়েছেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন