

এনামুল হক,পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় নবনির্মিত একটি মাদ্রাসা ভবনের উদ্বোধন করেছেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, গাংগুরিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ এবং সম্মানিত সিনিয়র সদস্য তৌফিকুর রহমান শাহ চৌধুরী।
এ ছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও শিক্ষাবান্ধব অবকাঠামোর গুরুত্ব অপরিসীম। নবনির্মিত ভবনের ফলে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আসবে।
তাঁরা আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন