
খোরশেদ আলম ,সাভার প্রতিনিধি:
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (৫ অক্টোবর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থীর কার্যালয়ে ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলী আজগর ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রধানের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
একই সঙ্গে কৃষক দলের থানা কমিটির সদস্য সচিব আবুল হোসাইন মুন্সীকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম, মেহেদী হাসান ও শাহীন তালুকদার, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল আমীন, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন খান, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শুভেচ্ছা বিনিময়কালে ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রধান বলেন, তারা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে ধামসোনা ইউনিয়নের কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষক ও সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখবেন।
এ সময় শেখ হাসিনা প্রসঙ্গে আনোয়ার হোসাইন প্রধান বলেন, “শেখ হাসিনাকে বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না।”
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন