
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার:
নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মিথিলা খাতুন (১৯) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় রবিবার (৪ অক্টোবর) আত্রাই থানা-পুলিশ উপজেলার পতিসর এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় মিথিলা খাতুনকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক মিথিলা খাতুন আত্রাই উপজেলার পতিসর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
এ ঘটনায় আত্রাই থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন