
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী গাংরা এলাকায় অভিযান চালিয়ে একটি হায়েস মাইক্রোবাস থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার সীমান্তবর্তী গাংরা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানের সময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে গীতবাড়ি বিওপির একটি টহল দল চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গাংরা নামক স্থানে একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালানো হলে গাড়িটির ভেতর থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা হায়েস মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন