
শাহিন মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি | ৩ অক্টোবর ২০২৬ইং
গাইবান্ধায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
গাইবান্ধার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাঁপড়ি বড়ুয়া, এস এম গালিব হাসান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলি রানী, মো. সাব্বির আহম্মেদ ও লিখন কুমার বর্মন।
এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বেনজির, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা বারের প্রতিনিধি অ্যাডভোকেট এটিএম শরিফুজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কনফারেন্সে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর সাম্প্রতিক সংশোধন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ রিপোর্ট বা অভিযোগপত্র দাখিলের বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া মাদকের বিস্তার নিয়ন্ত্রণ, পুলিশ ও বিচারসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে জনবল সংকট এবং অবকাঠামোগত সমস্যা সমাধানের উপায় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
কনফারেন্সে বিচারিক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং মামলার তদন্ত ও প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন