

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ইং
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ধামইরহাট-নজিপুর সড়কের পত্নীতলা থানাধীন আমবাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নওগাঁর ধামইরহাট থানাধীন খড়মপুর গ্রামের আরিফ হোসেন (৩১) ও তার স্ত্রী লতা (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে ধামইরহাট-নজিপুর সড়কের আমবাটি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আরিফ হোসেন ও লতাকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ২৫ বোতল আরসি কাফ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আটকের পর তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় দুজনই একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিতে অস্বীকার করেন। এমনকি তারা একে অপরকে চেনেন না বলেও পুলিশকে জানান। তবে পরবর্তীতে তথ্য-প্রমাণ যাচাই করে পুলিশ জানতে পারে, আটক দুজনের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এরই ধারাবাহিকতায় তাদের আটক করা হয়েছে।
এ ঘটনায় পত্নীতলা থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন