

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার:
নওগাঁয় এক হাজার টাকা মূল্যমানের পাঁচটি জাল নোটসহ পুরুষের রূপ ধারণকারী এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলা পরিষদের সামনে কাঁচাবাজার এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ওই নারীকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়। পরে তার কাছে থাকা জিনিসপত্র তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের মোট পাঁচটি জাল নোট উদ্ধার করা হয়।
আটক নারী নওগাঁর রাণীনগর উপজেলার ঝিনা গ্রামের খোরশেদ আলমের মেয়ে মোছা. খুশি আক্তার (২৩)। পুলিশ জানিয়েছে, তিনি পুরুষের রূপ ধারণ করে চলাফেরা করছিলেন।
এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার আসামিকে রোববার বিকেলে নওগাঁর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা জাল নোটগুলো মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন