

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে বন্যাকবলিত ৫০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের চর সেতারাপাড়া, জর্দারপাড়া ও তেলীপাড়া এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল বিতরণ করা হয়। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মোহাঃ নাহিদুজ্জামান সুমন, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম, সহসভাপতি কামাল উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিউর রহমান রায়হান, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক রানা, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুষার বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক অসিম আলী এবং উজিরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাম্প্রতিক বন্যায় উজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ও ফসলের ক্ষতির পাশাপাশি খাদ্যসংকটেও পড়েছে। এমন পরিস্থিতিতে ত্রাণ হিসেবে চাল পেয়ে উপকারভোগী পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত শহিদ বলেন, বন্যার পানিতে অনেক পরিবারের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় ত্রাণ সহায়তা সাময়িকভাবে হলেও তাদের খাদ্যসংকট মোকাবিলায় সহায়ক হবে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার উদ্যোগ নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন