
মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন ৩ নম্বর কালিকাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিনের পক্ষে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কালিকাপুর ইউনিয়নের হোটেল খাদিজা ইন-এর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মো. কামাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান, সমাজসেবক মো. বাবুল মিয়া, মো. নাছির আহমেদ, ইকবাল হোসেন হাজারী, মো. মোস্তফা ও মো. জাকির হোসেন।
সমাজসেবক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মো. সিরাজুল ইসলাম, মো. শামসুল হক, মোসলেম মিয়া, মো. সালাহ উদ্দিন, এছাক মিয়া, আব্দুল বারী, মো. জুয়েল, মো. মহিন উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. হৃদয় হাজারী, মো. সোহরাব হোসেন স্বচ্ছ, সফিউল রানা, মো. সবুজ, ইয়াছিন সবুজ, আরমান হোসেন, মো. বেলাল হোসেন, শরীফ উদ্দিন, মো. রায়হান, মো. শামীমসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতৃস্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যবসার সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
বক্তারা আরও বলেন, জসিম উদ্দিনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তায় প্রয়োজনীয় সংস্কারমূলক কাজ করা হয়েছে। পাশাপাশি রমজান ও ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শিক্ষা-সংক্রান্ত ব্যয়ে সহায়তা, কন্যাদায়গ্রস্ত পরিবারকে সহযোগিতা এবং অসুস্থ ও দরিদ্র রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জসিম উদ্দিনের নাম আসায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলেও সভায় বক্তারা জানান। তিনি নির্বাচিত হলে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে মো. জসিম উদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার জন্য ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন