

খোরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ
দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাভারের মারকাযুল উলূম আশ্-শরিয়্যাহ মাদরাসায় ভর্তি হয় সাত বছরের এক শিশু। তবে কয়েক মাসের মধ্যেই সেই স্বপ্ন হোঁচট খায় বলে অভিযোগ পরিবারের।
পরিবারের অভিযোগ, টানা পাঁচ মাস মাদরাসার শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীর বলাৎকারের শিকার হয়েছে শিশুটি। বিষয়টি ধামাচাপা দিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার শুরুতে শিশুটি এক শিক্ষকের কাছে বিষয়টি জানায়। কিন্তু সুবিচার পাওয়ার পরিবর্তে ওই শিক্ষক নিজেও শিশুটিকে বলাৎকার করেন বলে অভিযোগ করেন শিশুটির অভিভাবক।
অবশেষে গত ১২ আগস্ট আইনি ব্যবস্থা নেয় পরিবার। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা। মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক জিয়া ইবনে কাসেম, চারজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থীসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এমন ন্যক্কারজনক ঘটনাকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করলেও যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বয়স ও মানসিক পরিপক্বতা নিয়েও প্রশ্ন তুলেছে মাদরাসা কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন