
খোরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ
সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে।
রোববার সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জহিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
ওসি সাইফুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শনাক্ত করা হয়েছে।
এদিকে, পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় স্তব্ধ এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন