
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
“চলবো মোরা একসাথে, বদলে দিব সমাজটাকে”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকার আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার গাজীরচট আকবর মণ্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি আবুল হোসাইন মুন্সীর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সাধারণ সম্পাদক হাফেজ মাসুদুর রহমান দেওয়ান, কোষাধ্যক্ষ ওসমান গনি, সহসভাপতি আনোয়ার হোসাইন, ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুর রশিদ মুন্সী, গাজীরচট ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম মুন্সী, গাজীরচট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি জোহর আলী মুন্সী, কার্যকরী সদস্য নূরুল আমীন, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, গাজীরচট মুন্সীপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ক্যাশিয়ার আজিজুর রহমান এবং গাজীরচট ফুটবল একাডেমির দপ্তর সম্পাদক গাজী আব্দুল্লাহ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবুল হোসাইন মুন্সী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। আমাদের এই কর্মসূচির মাধ্যমে সমাজের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক এ.এম.সারোয়ার জাহান
অফিস ঠিকানা: রোড ০৩, বাড়ি ২৩/১, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪
দেশবাংলা প্রতিদিন